বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০১:১১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কোচ হতে চেয়েছেন বার্সা কিংবদন্তি জাভি!

জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত
জাভি হার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলে বড় কোনো চমক ঘটলে সেটা সবসময়ই আলোচনার জন্ম দেয়। এবার এমনই এক চমক দেখা গেছে ভারতীয় ফুটবলে। ভারতীয় জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বার্সেলোনা কিংবদন্তি ও সাবেক স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজ!

ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, জাতীয় দলের কোচ পদে ১৭০ জনের বেশি প্রার্থী আবেদন করেছেন। তাদের মধ্যে অন্যতম আকর্ষণ ছিলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার। তবে যখন আবেদনকারীদের তালিকায় জাভির নাম দেখা গেল, তখন রীতিমতো হতবাকই হয়ে যায় কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনটি এসেছিল জাভির নিজস্ব ই-মেইল আইডি থেকেই। বিষয়টি নিশ্চিত করে ভারতের জাতীয় দলের পরিচালক সুব্রত পাল বলেন, ‘হ্যাঁ, আবেদনকারীদের তালিকায় জাভির নাম ছিল। আবেদনটি আমাদের কাছে ই-মেইলে এসেছে।’

বার্সেলোনার জার্সিতে ৭০০’র বেশি ম্যাচ খেলা জাভি ছিলেন স্পেনের স্বর্ণালি প্রজন্মের গুরুত্বপূর্ণ সদস্য। ২০১০ সালে স্পেনকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ, তার আগেই দুবার ইউরো জিতেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও সফল ছিলেন—আল সাদে ভালো সময় কাটিয়ে ২০২১ সালে ফিরে আসেন বার্সেলোনায়। সেখানেও জেতেন লিগ, যদিও সম্প্রতি কোচের দায়িত্ব ছেড়ে ফের কাতারে ফেরার জল্পনা উঠেছে।

তবে এআইএফএফের টেকনিক্যাল কমিটি শেষ পর্যন্ত তাকে চূড়ান্ত তালিকায় রাখেনি। কারণটা স্পষ্ট—জাভির বেতন কাঠামো ভারতের সামর্থ্যের বাইরে। কমিটির এক সদস্য বলেন, ‘জাভি যদি সত্যিই আগ্রহীও হন, তাহলে তাকে আনতে আমাদের অনেক অর্থ খরচ করতে হবে। সেটি বাস্তবসম্মত নয়।’

এর আগেও এক সাক্ষাৎকারে জাভি বলেছিলেন, ‘আমি মাঝে মাঝে ভারতীয় লিগ অনুসরণ করি, কারণ এখানে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন।’

এই মন্তব্যে অনেকেই আশার আলো দেখছেন। ভবিষ্যতে হয়তো কোনো একদিন ভারতীয় ফুটবলে জাভির পদচারণা সত্যি হতেই পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X