স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সমর্থকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

দর্শকের সঙ্গে তর্কে জড়ান নেইমার । ছবি : সংগৃহীত
দর্শকের সঙ্গে তর্কে জড়ান নেইমার । ছবি : সংগৃহীত

চোট কাটিয়ে বছরের শুরুতে সান্তোসে ফেরা, বিশ্বকাপ বাছাই সামনে—সব মিলিয়ে নতুন করে গতি পাওয়ার কথা ছিল নেইমার জুনিয়রের ক্যারিয়ারে। কিন্তু প্রত্যাবর্তনের পর মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনি মাঠের বাইরেও তৈরি হয়েছে বিতর্ক। সমর্থকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার পর এবার নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

বুধবার রাতে ভিলা বেলমিরোতে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারে সান্তোস। সেই হারের পর গ্যালারিতে থাকা এক সমর্থকের সঙ্গে তর্কে জড়ান নেইমার। পরের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নেইমার লেখেন, ‘আমি সান্তোসে ফিরেছি ক্লাবকে সাহায্য করতে। কিন্তু যদি সমর্থকরা মনে করেন, আমি উপকার নয়, বরং ক্ষতি করছি—তাহলে আমিই আগে চলে যাব।‘

তবে তাতে ক্লাবের প্রতি দায়বদ্ধতা অস্বীকার করেননি সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।

‘যতদিন শক্তি থাকবে, এই ব্যাজের জন্য দৌড়াব, লড়ব, চিৎকার করব।’

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত নেইমার খেলেছেন ১৫টি ম্যাচ, করেছেন ৪ গোল, অ্যাসিস্ট ৩টি। ব্রাজিলিয়ান লিগে ৭ ম্যাচে মাত্র ১ গোল। সান্তোস যেখানে রেলিগেশন এড়াতে মরিয়া, সেখানে নেইমারের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই সমালোচনার জন্ম দিয়েছে।

তীব্র ব্যক্তিগত আক্রমণে ভীষণ কষ্ট পেয়েছেন নেইমার। বলেন, ‘পারফরম্যান্স নিয়ে সমালোচনা কেউ করলে আমি কিছু বলি না। কিন্তু আমাকে ভাড়াটে খেলোয়াড় বলা, পরিবার নিয়ে কটাক্ষ করা—এসব মেনে নেওয়া যায় না। আমি তো মানুষ, সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।’

ঘটনার পর যিনি নেইমারকে তিরস্কার করেছিলেন, পরে তিনিই দুঃখ প্রকাশ করেন। জানান, হতাশা থেকে অতিরিক্ত আবেগে এমন কথা বলে ফেলেছেন।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী মাসে ঘোষণা করবেন বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের স্কোয়াড। সামনে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই দল ঘোষণার আগে নেইমারের সামনে এখনো সময় আছে নিজেকে প্রমাণ করার, তবে সময় দ্রুত ফুরিয়ে আসছে।

সান্তোসের টালমাটাল পরিস্থিতি, নেইমারের ফর্মহীনতা এবং সমর্থকদের ক্ষোভ—সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই: এই ক্লাবেই কি নেইমারের ক্যারিয়ারের শেষ অধ্যায় লেখা হতে চলেছে?

উত্তরটা হয়তো দেবে সময় আর… সান্তোসের সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X