বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত গোল বাতিলের পর দর্শকের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্য বিনিময়

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

চোট, নিষেধাজ্ঞা আর হতাশায় ভরা ফেরার গল্প। নেইমার জুনিয়রের সান্তোসে প্রত্যাবর্তনটা যেন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বুধবার রাতে ব্রাজিলিয়ান সিরি আ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারের পর মাঠেই নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন নেইমার। শেষ মুহূর্তে তার করা একটি গোল বাতিল হয়ে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে তিনি চলে যান দর্শকদের দিকে—আর সেখানেই জড়িয়ে পড়েন এক সান্তোস সমর্থকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে।

ইন্টারনাসিওনালের বিপক্ষে ম্যাচে সান্তোস পিছিয়ে পড়েছিল ২-০ গোলে। যোগ করা সময়ে আলভারো মার্টিন বাররিয়াল একটি গোল করে ব্যবধান কমান। এরপরই ম্যাচের ৯৩তম মিনিটে নেইমার বাঁ পায়ের এক শটে বল জালে জড়ান এবং উদযাপন করেন গ্যালারির সামনে। কিন্তু ভিডিও রিভিউয়ের পর রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন—কারণ বলটি সম্পূর্ণভাবে গোললাইন অতিক্রম করেনি।

তাৎক্ষণিকভাবে ভিলা বেলমিরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে দর্শকদের অসন্তোষ আর দুয়োধ্বনি। আর নেইমারও ধরে রাখেননি নিজেকে। ম্যাচ শেষের পর এক দর্শকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, নেইমার হাত নেড়ে কিছু বলছেন, পরে থামিয়ে দেন এক সতীর্থ। তারপর অবশ্য হাসিমুখে আঙুল তুলে দেখান ‘থামছি’ এই ইঙ্গিত।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে সান্তোসে ফিরলেও মাঠে বেশি সময় কাটাতে পারেননি। একের পর এক মাংসপেশির চোটে ভুগেছেন, এক ম্যাচে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেছেন, এমনকি কভিড-১৯-এ আক্রান্ত হয়ে আইসোলেশনেও থাকতে হয়েছে। ফিরেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

সান্তোস বর্তমানে ব্রাজিলিয়ান লিগ টেবিলের ১৭তম স্থানে, অবনমন অঞ্চলের ঠিক শুরুতেই। লিগের শেষ চার দল চলে যাবে সিরি বি-তে। অর্থাৎ, নেইমারদের ওপর এখন রীতিমতো চাপ আর আতঙ্ক—ঐতিহ্যবাহী ক্লাবটির অবনমন হয়ে যেতে পারে!

নেইমার যখন সান্তোসে ফিরেছিলেন, তখন সমর্থকদের চোখে ছিল স্বপ্ন—প্রিয় ক্লাবকে আবার গৌরবে ফিরিয়ে আনবেন ‘ছোটবেলার রাজপুত্র’। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে হতাশায়। আর বিতর্কিত এই গোল কাহিনি যেন সেই হতাশায় ঢেলে দিল নতুন করে আগুন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X