স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়বেন রোনালদো?

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বয়স ৪০। তবুও থামছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নিবেদিতপ্রাণ ও সাফল্যমণ্ডিত খেলোয়াড়দের একজন তিনি। এবার সেই নিবেদিতপ্রাণ পর্তুগিজ সুপারস্টারের ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাবনার কথা জানালেন ম্যানচেস্টার ইউনাইটেডে তার সাবেক কোচ রেনে মিউলেনস্টিন।

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে আরও দুই বছরের চুক্তি করে ৪২তম জন্মদিন পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাবেন রোনালদো। আর সে খবর জানার পরই মিউলেনস্টিন বলেন,

‘এই বয়সেও রোনালদো খেলছেন, ফিট আছেন এবং বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন- এটা সত্যিই অসাধারণ। তিনি জানেন সৌদি আরবে খেলা তার পরিবার ও জীবনযাত্রার সঙ্গে মানানসই, তাই সে জায়গায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।’

দুটি টানা গোল্ডেন বুট জিতে সৌদিতে নিজের আধিপত্য প্রমাণ করেছেন সিআর৭। জাতীয় দলেও ছন্দে আছেন, সর্বশেষ ইউরোপীয় নেশন্স লিগ জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পর্তুগালের জার্সিতে ২২১ ম্যাচে ১৩৮ গোল করে গড়েছেন ইতিহাস। আর এখন তার চোখ ১০০০ গোলের মাইলফলকের দিকে।

মিউলেনস্টিন বলেন,‘রোনালদো সবসময় কোনো না কোনো লক্ষ্যকে সামনে রেখে খেলে। তিনি রেকর্ডের পেছনে ছুটতে ভালোবাসেন। সৌদিতে খেলার অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস দিচ্ছে এবং শিরোপার প্রতি তার ক্ষুধা এখনো আগের মতোই তীব্র।’

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ছয়বারের মতো বিশ্বমঞ্চে খেলতে নামবেন রোনালদো। পর্তুগাল দলের তারুণ্য, গুণগত মান ও গভীরতা নিয়ে আশাবাদী তার সাবেক কোচ।

‘তাদের দলে দারুণ প্রতিভা আছে। আপনি রোনালদোর কাছ থেকে এখন আর ২৮ বছরের ফর্ম আশা করতে পারেন না, কিন্তু তিনি অভিজ্ঞতা দিয়ে দলের জন্য বিশেষ ভূমিকা রাখতে পারবেন। পর্তুগাল এমন একটি দল, যারা যে কোনো সময় সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছাতে পারে।’

জাতীয় দলে রেকর্ড গড়া এবং ক্লাব ফুটবলে ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি, এখন রোনালদোর বড় স্বপ্ন বিশ্বকাপ ট্রফি। এটিই তার ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা।

মিউলেনস্টিনের মতে, সময় এখনো ফুরিয়ে যায়নি। রোনালদো এবং পর্তুগালের সামনে সুযোগ রয়েছে নতুন ইতিহাস লেখার। আর ফুটবল দুনিয়া তাকিয়ে থাকবে- এই কিংবদন্তি কি পারবেন তার শেষ বিশ্বকাপে পূরণ করতে ‘স্বপ্নের অপূর্ণতা’?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X