মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডি পল-সুয়ারেজের ম্যাজিকে লিগস কাপের কোয়ার্টারে মায়ামি

গোলের পর ডি পলের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর ডি পলের উল্লাস। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ছিলেন না। প্রথমার্ধে নিজেদের খুঁজে পেতেও বেশ সময় নিয়েছে ইন্টার মায়ামি। কিন্তু এরপর? একে একে দৃশ্যপটে এলেন ইয়ানিক ব্রাইট, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। এই ত্রয়ীর নৈপুণ্যে মেক্সিকোর ঘরোয়া জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করলেন হেরনসরা।

মায়ামির হয়ে এটি ছিল রদ্রিগো ডি পলের প্রথম গোল। আর লুইস সুয়ারেজ? যেন ছিলেন চারদিক সামলানোর মায়োস্ত্রা। তিনটি গোলেই কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার।

প্রথমার্ধের ৩৪তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। একটি সুচারু কাউন্টার অ্যাটাকে দারুণ ফিনিশ করেন পুমাস ফরোয়ার্ড হর্হে রুভালকাবা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকান ক্লাবটি।

তবে বিরতির ঠিক আগে, ইয়ানিক ব্রাইটের সুইপিং পাসে বাঁ দিক দিয়ে ঢুকে যান সুয়ারেজ। নিখুঁত কাট-ব্যাকে বল বাড়ান রদ্রিগো ডি পলকে। ডি পল ভুল করেননি। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন—নিজের প্রথম গোল, দলের সমতাসূচক।

দ্বিতীয়ার্ধে একবার জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পাননি সুয়ারেজ। কিন্তু ভাগ্য এবার তার পক্ষে। পুমাসের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় মায়ামি। ৫৮তম মিনিটে প্যানেনকা শটে বল জালে পাঠান সুয়ারেজ। ২-১।

৭০ মিনিটে আবারও আর্কিটেক্ট সুয়ারেজ। এবার গোল করান বদলি খেলোয়াড় তাদেও আলেন্দেকে। চোখধাঁধানো পাসে বল বাড়ান উরুগুইয়ান ফরোয়ার্ড, গোলরক্ষককে পরাস্ত করে সহজ ফিনিশ করেন আলেন্দে।

শেষ দিকে আরও দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ক্রেমাসচি ও আলেন্দে। তবে ৩-১ ব্যবধানই যথেষ্ট ছিল কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X