স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

জর্জিনা ও রোনালদো। পুরোনো ছবি
জর্জিনা ও রোনালদো। পুরোনো ছবি

দশ বছরের সম্পর্ক অবশেষে গাঁটছড়া বাঁধার পথে। দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়ে যেন সুখের সাগরে ভাসছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে পর্তুগিজ তারকা খরচ করেছেন একগাদা টাকা—বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা!

ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রস্তাব দেওয়ার পরই জর্জিনাকে একগুচ্ছ বিলাসবহুল উপহার দিয়েছেন রোনালদো। উপহারের তালিকায় রয়েছে সাদা রঙের বৈদ্যুতিক পোর্শে টাইকান ও Audemars Piguet ব্র্যান্ডের দামি হাতঘড়ি। শুধু এই দুই উপহারের দামই প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

এতেই শেষ নয়—আরও একটি দামি হাতঘড়ি, ক্রিশ্চিয়ান ডিওর ও লুই ভুইতোঁর ব্র্যান্ডেড ব্যাগ, সঙ্গে নানান ডিজাইনার পোশাক ও টপসও তুলে দিয়েছেন জর্জিনার হাতে।

অবশ্য রোনালদো ও জর্জিনার বিয়ের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। তবে প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাবনা আছে ২০২৬ বিশ্বকাপের পর বিয়ের আসর বসার—যেটি হয়তো হবে রোনালদোর আন্তর্জাতিক ফুটবলের শেষ নাচন।

বিয়ের প্রস্তুতি চললেও রোনালদো কিন্তু বসে নেই। এরই মধ্যে মাঠে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত রোনালদো। তার ক্লাব আল-নাসর শিগগির মুখোমুখি হবে আল-ইত্তিহাদের বিপক্ষে সৌদি সুপার কাপ সেমিফাইনালে। আর মাসের শেষে শুরু হবে নতুন মৌসুমের লিগ লড়াই, প্রথম ম্যাচের প্রতিপক্ষ আল-তাওয়াউন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X