স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চিলির বিপক্ষে মারাকানায় যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

অনুশীলনে ব্রাজিল দলের সঙ্গে আনচেলত্তি। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্রাজিল দলের সঙ্গে আনচেলত্তি। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দেশ ব্রাজিলের কোচ হয়েছেন আনচেলত্তি বেশ কিছুদিন হলো। তবে কোচ হলেও ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে নামা হয়নি আনচেলত্তির। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে।

মারাকানার মাটিতে এবার প্রথমবারের মতো দাঁড়াবেন কার্লো আনচেলত্তি। আর সে অভিষেকেই ব্রাজিল কোচ ঘোষণা দিলেন—চিলির বিপক্ষে নামবে চার ফরোয়ার্ড সমন্বিত এক আক্রমণাত্মক দল। তবে আক্রমণ বাড়ালেও রক্ষণে ঢিলেমি চান না ইতালিয়ান কোচ।

বৃহস্পতিবার ব্রাসিলিয়া সময় রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬.৩০) দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ১৭তম রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে যেমন খেলেছি, সেটিই ধরে রাখতে চাই। দলকে চাই আক্রমণাত্মক, দ্রুতগতির, একই সঙ্গে রক্ষণেও শক্তিশালী। সমর্থকদের খুশি করার মতো পারফরম্যান্সই আমাদের লক্ষ্য।’

তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, আমি চার ফরোয়ার্ড ব্যবহার করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল যেন ভারসাম্য না হারায় এবং রক্ষণে দৃঢ় থাকে।’

প্রথমবারের মতো মারাকানায় পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে আনচেলত্তি যে একাদশ সাজিয়েছেন সেভাবেই মূল ম্যাচেও নামবে তার দল বলে আশা করা হচ্ছে। নিচে দেখে নেওয়া যাক:

ব্রাজিল দল:

অ্যালিসন; ওয়েসলি, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালেয়াস, ও ডগলাস সান্তোস; কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস; রাফিনিয়া, এস্তেভাও, জোয়াও পেদ্রো ও গ্যাব্রিয়েল মার্টিনেলি।

এদিকে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন বাছাইপর্বের তৃতীয় স্থানে। গোল ব্যবধানে তাদের ওপরে ইকুয়েডর। শীর্ষে ৩৫ পয়েন্ট নিয়ে অপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। বৃহস্পতিবার চিলির পর আগামী মঙ্গলবার ৪,১০০ মিটার উচ্চতায় এল আল্টো স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। যদিও বিশ্বকাপ এরই মধ্যে নিশ্চিত হয়েছে সেলেসাওদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X