বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে বার্সা-পিএসজি, ফ্রিতে দেখবেন যেভাবে

কাতালানে কে হাসবে আজ শেষ হাসি? ছবি : সংগৃহীত
কাতালানে কে হাসবে আজ শেষ হাসি? ছবি : সংগৃহীত

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ এক কামব্যাক জয় ছিনিয়ে নেওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফিরছে বার্সেলোনা। আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) কাতালানদের অস্থায়ী ঘর এস্তাদি অলিম্পিকে নামবে তারা, প্রতিপক্ষ এবার আর কেউ নয়—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

কোথায় দেখবেন ম্যাচটি?

বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি এবং একেবারে ফ্রিতে দেখতে পারবেন টফি অ্যাপে। মোবাইলে সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন ছাড়াই উপভোগ করা যাবে বার্সা-পিএসজির এই হাইভোল্টেজ লড়াই। তবে মোবাইল ছাড়াও ডেস্কটপ বা ল্যাপটপেও টফির ওয়েবসাইটে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

জমজমাট প্রতিদ্বন্দ্বিতা

এই ম্যাচ ঘিরে উত্তেজনা আলাদা মাত্রার। ইউরোপীয় ফুটবলের সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি এখন বার্সেলোনা বনাম পিএসজি। যার পিছনে রয়েছে বেশ কিছু চোখ ধাঁধানো ম্যাচ

  • ২০১৭ সালের লা রেমনটডা: প্রথম লেগে ৪-০ তে হারার পর কাম্প ন্যুতে ৬-১ গোলে অবিশ্বাস্য জয় তুলে নেয় বার্সা।
  • পিএসজির পাল্টা আঘাত: ২০২১ সালে ক্যাম্প ন্যুতে এসে ৪-১ গোলে হারিয়ে নেয় প্রতিশোধ।
  • ২০২৪ সালের ধাক্কা: প্রথম লেগে জিতেও ফিরতি লেগে ভেঙে পড়ে বার্সেলোনা, বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।

আজকের ম্যাচটি নকআউট লড়াই না হলেও, নতুন ফরম্যাটের লিগ ফেজে এটি দু’দলের জন্যই নিজেদের পরিমাপ করার দারুণ সুযোগ।

বার্সার প্রস্তুতি

হানসি ফ্লিকের দল সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছে। লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বালদে ফিরেছেন ইনজুরি থেকে। তবে জোয়ান গার্সিয়া, গাভি, ফারমিন লোপেজ, রাফিনহারা এখনো ইনজুরির কারণে অনুপস্থিত।

পিএসজির পরিস্থিতি

লুইস এনরিকের দল অবশ্য আরও বড় সমস্যায়। ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে (বার্সার সাবেক তারকা) ইনজুরির কারণে ফিরতে পারেননি পুরনো ঘরে। মারকুইনিয়োস, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজরাও নেই। সর্বশেষ ম্যাচে চোট পেয়েছেন ব্যালন ডি’অরের তৃতীয় স্থান পাওয়া ভিটিনহা এবং জর্জিয়ান তারকা খভিচা কভারাতস্কেলিয়া—তাদেরও খেলার সম্ভাবনা অনিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X