স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:২১ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইনজুরি টাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গোলের পর রামোসের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর রামোসের উল্লাস। ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান রাত, দুই জায়ান্টের লড়াই—বার্সেলোনা বনাম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নামের ওজনেই ম্যাচের উত্তেজনা তৈরি হয়, কিন্তু এবার ক্যাম্প ন্যু নয়, মঞ্চে ছিল বার্সার অস্থায়ী ঘর এস্তাদি অলিম্পিকে। সে মাঠেই চলল শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণ-পাল্টা আক্রমণে সমর্থকদের নিঃশ্বাস আটকে রাখা, আর ইনজুরি টাইমে বদলি নামা গনসালো রামোসের গোলেই সবকিছু ছাপিয়ে গেল। ২-১ গোলে ম্যাচ জিতে নিল পিএসজি আর মৌসুমের প্রথম হারের স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই বার্সা এগিয়ে যায় ফেরান তোরেসের গোলে। লামিনে ইয়ামালের অসাধারণ ড্রিবল ও কন্ট্রোল থেকে শুরু হয় আক্রমণ, শেষটা করেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের পাস থেকে ফেরান। কিন্তু কাতালানদের লিড বেশিক্ষণ টিকল না। নুনো মেন্ডেসের গতিময় দৌড় ও দুর্দান্ত ক্রস থেকে ১৮ বছরের তরুণ মাইউলু গোল করে সমতা ফেরান।

প্রথমার্ধে সমতায় থাকার পর বিরতিতে ফেরার পর ছবিটা পুরোপুরি বদলায়। শারীরিক দাপট দেখাতে শুরু করে পিএসজি। বার্সার মিডফিল্ডকে ছাপিয়ে একের পর এক আক্রমণে এগিয়ে যায় লুইস এনরিকের দল। যদিও হাকিমির গোললাইন সেভে রক্ষা পায় পিএসজি। বার্সারও পিএসজির পোস্টে লেগে যাওয়া শটে কিছুটা ভাগ্য সঙ্গ দেয়।

শেষ দিকে অবশ্য বদলি খেলোয়াড়রাই হয়ে উঠলেন পার্থক্য গড়ে দেওয়া ফ্যাক্টর। হাকিমির নিখুঁত পাস থেকে অতিরিক্ত সময়ে গনসালো রামোস গোল করে নিশ্চিত করেন পিএসজির জয়।

এতে প্রথমবারের মতো মৌসুমে হারের স্বাদ পেল বার্সা। আর দলের সেরা তারকাদের ছাড়াই পিএসজি দেখিয়ে দিল কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১২

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৪

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৫

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৬

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৭

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৮

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

২০
X