স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে বিরল সম্মাননা দিল স্প্যানিশ ক্লাব

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে বিশেষ আয়োজন করে বিলবাও । ‍ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে বিশেষ আয়োজন করে বিলবাও । ‍ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে বিশেষ আয়োজন করে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। শনিবার সান মামেস স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠজুড়ে প্রদর্শন হয় ‘স্টপ দ্য জেনোসাইড’ বার্তা।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং গণহত্যা বন্ধের আহ্বান জানানো। বিবৃতিতে বলা হয়েছে, ‘সান মামেসের স্কোরবোর্ডে প্রদর্শন হবে একটি স্পষ্ট বার্তা, ‘অ্যাথলেটিক ফিলিস্তিনের পাশে আছে। গণহত্যা বন্ধ করো’।’

মায়োর্কা বিপক্ষে ম্যাচ শুরুর আগে ক্লাবটি আয়োজন করে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠান। ম্যাচ শুরুর আগে মাঠে সম্মান জানানো হয় একাধিক অতিথিকে। তাদের মধ্যে ছিলেন ফিলিস্তিন নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দলের সহপ্রতিষ্ঠাতা হানি থালজিয়েহ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্ক অঞ্চলে বসবাসরত ১১ জন ফিলিস্তিনি শরণার্থী এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রতিনিধিদল।

স্প্যানিশ ক্লাবটির এই পদক্ষেপকে ইউরোপীয় ফুটবলে একটি সাহসী অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে রাজনৈতিক সংকটের মধ্যেও তারা মানবিকতার পক্ষে স্পষ্ট বার্তা দিতে পিছপা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X