স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

গোল্ডেন বুট  নিশ্চিত করলেন মেসি। ‍ছবি : সংগৃহীত
গোল্ডেন বুট নিশ্চিত করলেন মেসি। ‍ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) গোলের পর গোল করে চলছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। ইন্টার মায়ামির জার্সিতে গত ম্যাচে জোড়া গোল করা মেসি ন্যাশভিলের বিপক্ষে করলেন এমএলএস ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক। এদিন ক্লাবটির বড় জয় এনে দেওয়ার পাশাপাশি মেসি নিশ্চিত করলেন গোল্ডেন বুট।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট। এই অর্জন নিশ্চিত করার পথে মেসি পেছনে ফেলেছেন এলেএফসি'র ডেনিস বৌয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে। তারা দুজনই ২৪টি করে গোল করেছেন।

শেষ ম্যাচে মেসি গড়েছেন আরেকটি রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মাত্র ৫৩ ম্যাচে এই কীর্তি গড়েন মেসি, আগের রেকর্ড ছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই সুইডিশ তারকা ৫৪ ম্যাচে করেছিলেন ৫০ গোল।

ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে সিনসিনাটি, আর ৬৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডে আবারও ঘরের মাঠে ন্যাশভিল এসসির মুখোমুখি হবে মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X