স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকোর আগে সুখবর পেল বার্সা

এফসি বার্সেলোনা। ছবি : সংগৃহীত
এফসি বার্সেলোনা। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত রিয়াল-বার্সা এল ক্লাসিকো সামনে রেখে অবশেষে মুখে হাসি ফুটল বার্সেলোনার অনুশীলন মাঠে। এক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। আগামী রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহারণের আগে এটি নিঃসন্দেহে কোচ হান্সি ফ্লিকের জন্য সবচেয়ে বড় সুখবর।

চোটটা পেয়েছিলেন রিয়াল ওভিয়েদোর বিপক্ষে লা লিগা ম্যাচের শেষ দিকে। সেই থেকে ডান উরুর পেশির মাঝামাঝি অংশে টান লেগে এক মাস মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। মেডিক্যাল টিম তার পুনর্বাসন প্রক্রিয়ায় ছিল সতর্ক, কারণ সবাই জানত এই ব্রাজিলিয়ানের বিস্ফোরক গতি ও সৃজনশীলতা বার্সার আক্রমণভাগে কতটা অপরিহার্য।

আজ অনুশীলনে পুরো দলের সঙ্গে দেখা গেল তাকে, যা শুধু বার্সা সমর্থকদের জন্যই নয়, ফ্লিকের কৌশলগত পরিকল্পনার জন্যও বড় স্বস্তির বার্তা। কারণ, ক্লাসিকোর আগে ফার্মে ফেরা রাফিনিয়া মানে আক্রমণভাগে এক নতুন মাত্রা—তার ডান প্রান্তের গতি, ক্রস আর হঠাৎ দিক পরিবর্তনের ক্ষমতা রিয়ালের রক্ষণভাগের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এস-এর সাংবাদিক হাভি মিগেল জানিয়েছেন, রাফিনিয়ার এই প্রত্যাবর্তন “কোচিং স্টাফের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তি”। যদিও এখনো তাকে নিয়ে সতর্কতা বজায় রাখা হচ্ছে, তবে যদি পুনরায় কোনো জটিলতা না দেখা দেয়, তবে তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।

চার দিন পর মহারণ, আর তার আগেই বার্সা পেল এক শুভসংবাদ—রাফিনিয়া ফিরেছেন, রিয়ালের বিপক্ষে আবারও দেখা যেতে পারে তার বাঁ দিক ভেদ করা দৌড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X