স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাংলাদেশ-ভারত ম্যাচে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ছবি : সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচ ঘিরে ফুটবল সমর্থকদের উন্মাদনার শেষ নেই। মাত্র ছয় মিনিটেই শেষ হয়ে যায় ম্যাচের সব টিকিট। দুই দলের এই লড়াইকে সামনে রেখে ম্যাচের দিন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম গোলাম মোর্শেদ খান এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানান।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ-ভারত ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য স্টেডিয়াম এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত রাখা, দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ সহজ করা, ফুটবল দল ও ম্যাচ পরিচালনাকারী অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে।

দুই দলের নিরাপত্তার স্বার্থে ম্যাচের দিন তাদের সব প্রকার চলাফেরার সময় প্রোটেকশন স্কর্ট দ্বারা নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার কথা বলা হয়েছে। খেলা শুরুর আগে দর্শকদের জন্য গেট খোলার আগেই সংশ্লিষ্ট সব স্থানে সেনা সদস্যের অবস্থান করা এবং খেলা শেষে সব স্টেকহোল্ডার অর্থাৎ ভিভিআইপি, ভিআইপি, সাধারণ দর্শকদের স্টেডিয়াম হতে প্রস্থান করার আগ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ঢাকায় পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য উপস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে।

ম্যাচের দিন স্টেডিয়ামের চারটি আউটার গেট দিয়ে অংশগ্রহণকারী দল প্রবেশ করবে। তাই অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য আউটার গেটে পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য অবস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X