বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০১:৫১ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বড় শাস্তির মুখে নেইমার 

বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন নেইমার ।  ছবি : সংগৃহীত
বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন নেইমার । ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার; ফুটবল এবং ফুটবলের বাইরে নানা ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকা তার কাছে নতুন কিছু নয়। কয়েক দিন আগেই সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ছিলেন আলোচনায়। এবার তিনি আলোচনায় এলেন ব্রাজিলের পরিবেশ আইন লঙ্ঘন করে।

পিএসজির এই তারকা রিও ডি জেনিরোর কাছে নির্মাণ করছেন বাড়ি। রাজপ্রাসাদের মতো সেই বাড়ি নির্মাণ করতে গিয়ে ‘পরিবেশ আইন লঙ্ঘন’ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফলে বড় জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে রিও ডি জেনিরোর মেয়রের কার্যালয়।

মেয়রের অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মাণাধীন প্রাসাদটি রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, নির্মাণাধীন বিলাসবহুল ওই ভবনে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় তাদের কাছে ধরা পড়েছে।

লঙ্ঘনকৃত পরিবেশ আইনের মধ্যে আছে নদীর গতিপথ পরিবর্তন, অনুমতি ছাড়া নদী খনন, পানি উত্তোলন ও সৈকতের বালু ব্যবহারও করেছে নেইমারের বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান।

বিবৃতিতে মেয়রের কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, নেইমারের বিরুদ্ধে ওঠা পরিবেশ আইন ভঙ্গের অভিযোগগুলো পর্যালোচনা ও মূল্যায়ন করবে। পরিবেশগত ক্ষতির বিষয়টি বিবেচনা করে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে একটি ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, পরিবেশগত ক্ষতির জন্য নেইমারকে কমপক্ষে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা।

যদিও এ বিষয়ে নেইমারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নেইমারের বাবা নেইমার সিনিয়র নাকি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। সাবেক বার্সেলোনা তারকা ২০১৬ সালে ২.৫ একর জমি কিনেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X