স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে বুসকেটসকেও বরণ

মেসির সঙ্গে বরণ করে নেওয়া হয়েছে বুসকেটসকেও। ছবি : সংগৃহীত
মেসির সঙ্গে বরণ করে নেওয়া হয়েছে বুসকেটসকেও। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি ও সার্জিও বুসক্টেস দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ ছিলেন। এমনকি দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব বজায় ছিল। একসঙ্গে বার্সার হয়ে সম্ভাব্য সবগুলো শিরোপা জিতেছেন। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা দুবছর আগে পিএসজিতে পাড়ি দিলেও বন্ধুত্বটা অটুট থাকে। সেই বন্ধুত্বের কারণে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে আবারো একসঙ্গে খেলতে যাচ্ছেন সাবেক বার্সা তারকাদ্বয়।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি পিএসজির সঙ্গে দুবছরের সম্পর্ক ছেদ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন।

সার্জিও বুসকেটসও বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন মৌসুম শেষে। ফলে তিনিও সাবেক সতীর্থের সঙ্গে খেলার সুযোগ হাতছাড়া করেননি। আর তাই আজ মেসিকে বরণের অনুষ্ঠানে বুসক্টেসকেও বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। ছেলেকে কোলে নিয়েই মায়ামির ডিআরবি পিএনকে স্টেডিয়ামে উপস্থিত হন এই স্প্যানিশ মিডফিল্ডার।

সার্জিওকে ইন্টার মায়ামির নাম্বার ৫ হিসেবে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। সাবেক স্প্যানিশ অধিনায়ক বলেন, ‘আমি মায়ামির অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বাসিত। আমাকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ। খুব দ্রুতই মাঠে আবারও আমাদের দেখা হবে।’

উল্লেখ্য মেসি মিয়ামির হয়ে মাঠে নামবেন ২১ জুলাই। প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব ক্রজ আজুল। মেসির অভিষেক মাঠেই উদযাপন করবেন সমর্থকরা। সেদিন মায়ামির জার্সি গায়ে অভিষেক হতে পারে বুসকেটসরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X