বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৬:১৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত দুই সাফের একই গ্রুপে

অনূর্ধ্ব-১৬ এবং অনূধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ‘ড্র’ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-১৬ এবং অনূধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ‘ড্র’ অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

চলতি মাসেই ভারতের বেঙ্গালুরুতে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে। একটি প্রতিযোগিতা শেষ হতে না হতেই নতুন আরও দুটি সাফ চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ ও গ্রুপিং চূড়ান্ত হয়েছে। সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত।

শনিবার (২২ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ উভয় প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ১-১০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা শুরু হবে। ২১-৩০ সেপ্টেম্বর কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৯ আসর অনুষ্ঠিত হবে। উভয় আসরেই ভারতের সঙ্গে একই গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের।

ভুটানে অনুষ্ঠেয় সাফ অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভারত । গ্রুপ ‘বি’ তে আছে পাকিস্তান, মালদ্বীপ ও ভুটান ।

অপরদিকে সাফ অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’ তে পড়েছে বাংলাদেশ। এ আসরেও ভুটানের সঙ্গে লাল-সবুজদের গ্রুপে রয়েছে ভারত। গ্রুপ ‘এ’ তে পড়েছে মালদ্বীপ পাকিস্তান ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

সাফের এই দুটি আসরে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। শ্রীলঙ্কা ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারও সাফ প্রতিযোগিতা খেলতে পারবে না।

বাফুফে ভবনে অনুষ্ঠিত দুই সাফ প্রতিযোগিতার ‘ড্র’ অনুষ্ঠানে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X