মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৪:৫৬ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন ২ বাংলাদেশি

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশি। ছবি : সংগৃহীত
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া দুই বাংলাদেশি। ছবি : সংগৃহীত

একসময় সুইমিংপুলে ঝড় তোলা মাহফিজুর রহমান সাগর অবসরের পর সাঁতারু গড়ায় মনোযোগ দিয়েছিলেন। দেশের কৃতী সাঁতারু কোচিংয়ে নিজেকে সীমাবদ্ধ না রেখে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মিশন। আরেক বাংলাদেশি নাজমুল হক হিমেলকে নিয়ে পাড়ি দিলেন ইংলিশ চ্যানেল।

তাদের এ অভিযানে ছিলেন তিন ভারতীয় ও এক মেক্সিকান সাঁতারু। ৬ জন মিলে ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে সফল মিশন সম্পন্ন করেছেন।

সাগর ও হিমেলের আগে বাংলাদেশের তিন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। এ চ্যানেল অতিক্রম করা কেবল প্রথম বাংলাদেশি নন, প্রথম এশীয় সাঁতারু হচ্ছেন ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন এ সাঁতার কিংবদন্তি। সবচেয়ে কম বয়সে চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৬৫ সালে আবদুল মালেক এবং ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা (ইংল্যান্ডের রাত আড়াইটায়) সাগর ও হিমেলের অভিযান শুরু হয়েছিল। দক্ষিণ পূর্ব ইংল্যান্ড থেকে আটলান্টিক পাড়ি দিয়ে উত্তর ফ্রান্সে পৌঁছানোর মিশনে প্রথমে সাঁতার শুরু করেন দেশের হয়ে দুটি অলিম্পিক খেলা মাহফিজুর রহমান সাগর।

৫ জুলাই ইংলিশ চ্যানেল অভিযানে নেমেছিলেন দুই বাংলাদেশি। তাদের এ অভিযানে সঙ্গী হিসেবে পাশে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চ্যানেল পাড়ি দেওয়ার আগে স্থানীয় আবহাওয়া এবং সমুদ্রে সাঁতারের জন্য প্রথমে নিজেদের প্রস্তুত করেন দুই বাংলাদেশি। ২৫ জুলাই অভিযানে নামার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। অভিযানের জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে সাগরকে।

চূড়ান্ত অভিযান শুরুর আগে সাগর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এটি ছিল রোলার কোস্টার অনুভূতি। আমরা যেভাবে সময় কাটিয়েছি, তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। অবশেষে শুরু হতে যাচ্ছে। ৩৭ বছর অপেক্ষার পর এখন সময় এসেছে ইংলিশ চ্যানেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। এটি রিলে হলেও, বহু বছরের পরিকল্পনা ও স্বপ্নের ফসল। শুধু আমি নই—এটা তুমি, এটা আমরা, এটা বাংলাদেশ। চলো একসঙ্গে এগিয়ে যাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X