স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মাহবুবুল আনামের

মাহবুবুল আনাম। ছবি : সংগৃহীত
মাহবুবুল আনাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বর্তমান পরিচালক মাহবুবুল আনাম। একসময় বোর্ডের সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এ ক্রিকেট সংগঠক ২৪ বছর পর বোর্ডের নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি মাহবুবুল আনাম। তবে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিজের সিদ্ধান্ত বদলাবেন না তিনি। আগামী অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি মাহবুবুল আনামকে নিয়ে হওয়া বিভিন্ন নেতিবাচক আলোচনা এ সিদ্ধান্তের অন্যতম কারণ। তা ছাড়া ব্যবসায়িক কারণে দুদকে একাধিক মামলাও রয়েছে তার নামে। সাংগঠনিকভাবে বাংলাদেশের ক্রিকেট ক্রমেই জটিল এক পরিস্থিতির দিকে যাচ্ছে, যেটার অংশ তিনি হতে চান না।

নির্বাচন না করলেও ক্রিকেট সংগঠক হিসেব নিজের পরিচয় ছাড়তে চান না মাহবুবুল আনাম। মোহামেডান ক্লাবের সঙ্গেই থাকবেন তিনি। মোহামেডানের সাবেক ক্রিকেটার ১৯৮৫ সালে খেলা ছাড়ার পর ক্লাবের প্রতিনিধি হিসেবে সিসিডিএমের সদস‌্য হন। পরবর্তীতে ২০০১ সালে বোর্ডের পরিচালক নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X