স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখবেন যেভাবে

প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ-নেপাল। ‍ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচে লড়বে বাংলাদেশ-নেপাল। ‍ছবি : সংগৃহীত

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে তপুরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হবে দুই দলের ম্যাচটি। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ফুটবল দল। অন্যদিকে, হামজাবিহীন বাংলাদেশকে মোকাবিলা করতে প্রস্তুতি স্বাগতিক নেপালও।

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ হলেও কোচ হাভিয়ের কাবরেরার চোখে আসন্ন হংকং ম্যাচের প্রস্তুতির বড় সুযোগ এবং একইসঙ্গে তিন বছর আগের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ। ২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতেই নেপালের কাছে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ইতিবাচক ফলাফলেই নজর বাংলাদেশের কোচের।

বাংলাদেশ দলে নেই মাঝমাঠের অন্যতম ভরসা হামজা চৌধুরী। চোটের কারণে ছিটকে যাওয়ায় শুধু বাংলাদেশ নয় হতাশ নেপালের ফুটবলপ্রেমীরাও। হামজা না থাকলেও নেপালের কোচ ম্যাট রস মনে করেন, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে। তবে নিজের দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী তিনি। দুই দলের শেষ ১০ লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র দুটি। র‍্যাঙ্কিংয়েও (বাংলাদেশ ১৮৪, নেপাল ১৭৬) এগিয়ে স্বাগতিকরা।

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে থাকায় নেপাল ম্যাচে জয়ের চেয়ে প্রস্তুতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন বাংলাদেশের কোচ। কাবরেরা জানিয়েছেন, দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও যারা দলে সুযোগ পেয়েছেন, তারা নিজেদের মেলে ধরার দারুণ সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, ‘হামজা-শমিত না আসায় অনেকে গত ম্যাচের চেয়ে বেশি গেম টাইম পাবে। এটা তাদের জন্য ভালো সুযোগ। সবার জন্যই বড় চ্যালেঞ্জ।’

দুই দলের প্রীতি ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে ফুটবল সমর্থদের জন্য। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X