কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বউ ঘুরবে, তাই আস্ত দ্বীপ কিনে দিলেন স্বামী!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্ত্রীর খুব শখ বিকিনি পরে সমুদ্র সৈকতে নামবেন। কিন্তু সবার সামনে কী আর স্ত্রীকে বিকিনিতে ছেড়ে দেওয়া যায়! তাই স্ত্রীর জন্য আস্ত এক দ্বীপই কিনে দিলেন স্বামী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এক নারী দাবি করেছেন, তার স্বামী দ্বীপ কিনে দিয়েছেন তাকে।

দ্বীপের গর্বিত মালকিন ওই নারীর নাম সৌদি আল নাদাক। নীল জলের সমুদ্র ঘেরা দ্বীপের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ২৬ বছর বয়সী নাদাক ওই পোস্টে লিখেন, বিকিনি পরে গোসল করতে চেয়েছি, কোটিপতি স্বামী একটা দ্বীপ কিনে দিয়েছেন।

জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক নাদাক। দুবাইয়ের ব‍্যবসায়ী জামাল আল নাদাকের সঙ্গে বিয়ে হয়েছে তার। দুজনের সংসার তিন বছরের। দুবাইয়ে পড়াশোনা করতে গিয়ে পরিচয়। সেখান থেকেই প্রেম। ৮ বছর প্রেমের পর বিয়ে করেন এই জুটি। এখন পুরোদস্তুর গৃহবধূ নাদাক। কিন্তু তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি জামাল।

স্বামীর কাছে বিকিনি পরে সমুদ্রস্নানের ইচ্ছা প্রকাশ করেছিলেন নাদাক। দ্বিতীয়বার বলার আগেই স্ত্রীর জন্য ব‍্যক্তিগত দ্বীপ কিনে দেন তিনি। নাদাক জানান, জামাল এই দ্বীপ কিনেছেন ৫০ মিলিয়ন ডলার বা ৫৭৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা দিয়ে। এখন সেই দ্বীপেই বেশির ভাগ সময় কাটান নাদাক। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।

এত দাম দিয়ে দ্বীপ কিনলেও সেটির অবস্থান কিন্তু জানাননি নাদাক। নিরাপত্তার কারণেই না কি দ্বীপের অবস্থান গোপন রেখেছেন তিনি। তবে দ্বীপ এশিয়ায় অবস্থিত বলেও জানান তিনি। ওই দ্বীপেরই সমুদ‍্র পারে কাটানো সময়ের একটি ভিডিও পোস্ট করেছেন নাদাক। ভাইরাল হয়ে যাওয়া ভিডিও দেখেছে ২৪ লাখের বেশি মানুষ।

নাদাক দ্বীপ কেনার দাবি করলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এর আগেও নিজের বিলাসবহুল জীবন তুলে ধরে আলোচিত হয়েছিলেন এই নারী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দাবি করেছেন, তার জন্য কখনো নতুন ফেরারি কাস্টমাইজ করেছেন জামাল। আবার কখনো হিরের আংটি কিনতে উড়াল দিয়েছেন ইতালি। লাখ টাকা খরচ করে গিয়েছেন ডেটিংয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X