কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের জন্য ‘উলঙ্গ উৎসবে’ ঐতিহাসিক পরিবর্তন আনল জাপান

উৎসবের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত
উৎসবের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

ঐহিত্যগতভাবে জাপানে পালিত হয়ে আসছে ‘ন্যাকড ফেস্টিভাল বা উলঙ্গ উৎসব। তবে এ উৎসবে পরিবর্তন এনেছে জাপান। আগে এ উৎসবে কেবল পুরুষরা পুরুষরা অংশ নিতে পারলেও নারীদের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে এবার নারীদেরও এ উৎসবে অংশগ্রহণের সুযোগ দিয়ে নিয়মের সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ আড়ম্বরভাবে জাপানে এ উৎসবটি পালিত হয়। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে নামমাত্র পোশাক পরে মন্দিরের সামনে উপস্থিত হন পুরুষরা। তবে নারীদের আবেদনের প্রেক্ষিতে তাদেরও এ উৎসবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যার মাধ্যমে নতুন ইতিহাসের সূচনা হয়েছে। এ ছাড়া দেশটির ১৬৫০ বছরের ইতিহাসও পরিবর্তন ঘটেছে।

জাপানে এ উৎসবটি ‘হাদাকা মাৎসুর’ নামেও পরিচিত। ফসল উৎপাদনস ও সমৃদ্ধির জন্য জাপানের ইনাজাওয়ার পুরুষরা এটি পালন করে থাকেন। নিয়মানুযায়ী কনকনে ঠান্ডার মধ্যে পুরুষরা ‘লয়েন’ পোশাক ও সাদা মোজা পরে সাইদাইজি মন্দিরের সামনে জড়ো হন। এরপর মন্দিরের চারপাশে কয়েক ঘণ্টা দৌড়াদৌড়ির পর হিমশীতল পানিতে গোসল করে মন্দিরের সামনে দাঁড়ান। যুগ যুগ ধরে বছরের দ্বিতীয় মাসের তৃতীয় শনিবার এ উৎসব পালিত হয়।

মহিলাদের এ উৎসবে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও এতে শর্তারোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, উৎসবে নারীরা পূর্ণ পোশাকে থাকবেন এবং তাদের ঐতিহ্যবাহী হ্যাপি কোট পরিধান করতে হবে। এ ছাড়া তারা কেবল ‘নোয়াইজাসা’ রীতি পালন করতে পারবেন। অর্থাৎ তারা কেবল মাঠে কাপড়ে মোড়ানো বাশের ঘাস বয়ে নিয়ে যেতে পারবেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি এ উৎসব পালিত হবে। আয়োজক কমিটির ধারণা এ উৎসবে প্রায় ১০ হাজার স্থানীয় পুরুষ অংশ নেবেন। আয়োজক কমিটির আধিকারিক মিৎসুগু কাতায়ামা জানান, অতীতে এ উৎসবে অংশ নিতে মহিলাদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না। তবে তারা স্বেচ্ছায় এ উৎসব থেকে দূরে থাকতেন।

তিনি জানান, করোনার কারণে গত তিন বছর আমরা এ উৎসব আগের মতো করে পালন করতে পারিনি। এ সময়ে নারীদের থেকে প্রচুর অনুরোধ এসেছে। শহরের বহু নারী এতে অংশ নিতে আবদার জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X