কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

উবার বিল সাড়ে ৭ কোটি টাকা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দ্রুত আর ঝামেলাহীন যাত্রায় অনেকেই হয়তো উবারের সঙ্গে পরিচিত। প্রয়োজনের উবারের ব্যবহার বর্তমানে অনেকটাই স্বাভাবিক ঘটনা। তবে এবার উবারে ঘটেছে এক অবিশ্বাস্য নাটক। এক রাইডে বিল এসেছে সাড়ে সাত কোটি টাকা (রুপি)। রোববার (৩১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এক যাত্রী উবার কল করেন। তবে গন্তব্যে পৌঁছাতেই হতবাক হয়ে যান তিনি। স্পল্প দূরত্বে তার বিল করা হয়েছে সাড়ে সাড়ে সাত কোটির রুপির বেশি। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করতেই ভাইরাল হয়ে গেছে। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের নয়দায়।

বিচিত্র এ অভিজ্ঞতার মুখোমুখি হওয়া যাত্রীর নাম দীপক টেঙ্গুরিয়া। তিনি উবার ইন্ডিয়ার মাধ্যমে অটো বুক করেছিলেন। আশা করেছিলেন এ যাত্রায় তার ভাড়া আসবে ৬২ রুপির মতো। কিন্তু গন্তব্য পৌঁছে বিল দেখে হতবাক হয়ে যান। অ্যাপে তার বিল দেখানো হয় ৭ কোটি ৬৬ লাখ, ৮৩ হাজার ৭৬২ টাকা।

দীপক এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে বিষয়টি বন্ধু আশিষ মিশ্র নামে একজনের সঙ্গে শেয়ার করেন।এরপর তারা দুজনে মিলে এক্সে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দুই বন্ধুকে ভাড়া নিয়ে রসিকতা করতে শোনা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, রাইড শেষে বিলে দেখেন যে ভাড়া হিসেবে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৪৭ ‍রুপি দেখানো হয়েছে। এ ছাড়া ওয়েটিং চার্জ হিসেবে আরও যুক্ত হয়েছে পাঁচ কোটি ৯৯ লাখ ৯ হাজার ১৮৯ রুপি।

দীপক জানান, যাত্রাপথে তাকে কোথাও দাঁড়াতে হয়নি। ফলে ওয়েটিং চার্জ অবান্তর।

ভিডিওতে তাদের বলাবলি করতে শোনা যায়, আপনি যদি উবারে করে চাঁদ থেকেও ঘুরে আসেন তাহলেও এত বিশাল ভাড়া উঠবে কি না সন্দেহ।

এক্সে পোস্টটি ভাইরাল হওয়ার পর উবার ইন্ডিয়ার কাস্টমার সাপোর্টের অফিসিয়াল এক্স পেজে ক্ষমা চাওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও জানানো হয়েছে।

এক্স বার্তায় বলা হয়, আমরা আপনার দুর্ভোগের জন্য দুঃখিত। শিগগিরই বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দয়া করে আমাদের একটু সময় দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X