কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ব্যস্ততম সড়ক আটকে দিল ভালুক

ব্যস্ত সড়ক পার হচ্ছে ভাল্লুক। ছবি : সংগৃহীত
ব্যস্ত সড়ক পার হচ্ছে ভাল্লুক। ছবি : সংগৃহীত

ব্যস্ততম সড়কজুড়ে চলছিল গাড়ির সারি। তবে হঠাৎ থমকে দাঁড়াল সবাই। বন্ধ হয়ে গেল যান চলাচল। কারণ অনুসন্ধানে দেখা গেল সড়কের মাঝে হাজির ভালুক। তার জন্য থমকে গেছে যান চলাচল। আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায়।

শুক্রবার (১৭ মে) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে সাউথ ক্যালিফোর্নিয়ার ফ্রিওয়েতে যাত্রীরা অপ্রত্যাশিত বিলম্বের মুখে পড়েছেন। সড়কের মাঝে হঠাৎ একটি ভালুক হাজির হয়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গেল মঙ্গলবার (১৪ মে) নিউহল অ্যাভিনিউয়ের কাছে এমন ঘটনা ঘটে।

সড়কে ভালুক হাজিরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দিনের ব্যস্ততম সময়ে সড়কে যানবাহনের বিশাল ভিড় লেগে রয়েছে। এ সময় যাত্রীদের চমকে দিয়ে রাস্তায় হেলেদুলে বেড়াচ্ছে একটি ভালুক। গাড়িগুলো থেমে থাকায় ধীরেসুস্থে এটি সড়কটি পার হয়ে যায়। এরপর এটি পাহাড়ের দিকে চলে যায়। এ সময় গাড়ির সারি দেখেও বিন্দুমাত্র বিকার আচরণ করেনি ভালুকটি।

সড়কে ভালুকের এমন আচরণের ভিডিও ধারণ করেছেন ড্যান কেনস। এবিসি নিউজকে তিনি ইমেইলে জানান, উপস্থিত গাড়িচালকদের মধ্যে ভালুকটির সুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। এটিকে দেখে মনে হচ্ছিল হয়তো এটি ক্ষুধার্ত অথবা কিছুটা বিভ্রান্ত। হারবারশন বা শীতনিদ্রা থেকে মাত্র জেগে ওঠা ভালুকের মতো লাগছিল এটিকে।

তিনি জানান, ভালুকটি রাস্তা পাড়ি দেওয়ার সময় গড়িচালকেরা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। রাস্তায় অপ্রত্যাশিত এ বাধায় কারো আচরণ অস্বাভাবিক দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X