কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির ইউজার বেড়েছে দ্বিগুণ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবা চ্যাটজিপিটি। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবা চ্যাটজিপিটি। ছবি : সংগৃহীত

জুলাইতে চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পরই মূলত এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ।

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট সেবা চ্যাটজিপিটির সাপ্তাহিক ইউজারের সংখ্যা বেড়ে হয়েছে ২০ কোটি। চ্যাটজিপিটির নেপথ্যের সংস্থা ওপেনএআই জানিয়েছে গত বছর একই সময়ে ব্যবহারকারীদের সংখ্যা ছিল এর অর্ধেক।

ওপেনএআই ২০২২ সালে চ্যাটজিপিটি বাজারে আনে। এর বিশেষত্ব ছিল মানুষের মতো করে ইউজারদের প্রশ্নের উত্তর দিতে পারতো এটি। নভেম্বরে এর সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১০ কোটি বলে প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান।

ওপেনএআই জানিয়েছে, ফরচুন ৫০০ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯২ শতাংশই তাদের পণ্য ও এপিআই ব্যবহার করছে। একটি সফটওয়্যার অন্য সফটওয়্যারকে এপিআইর মাধ্যমে নির্দেশনা দিতে পারে।

এর ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে মূলত জুলাইতে চ্যাটজিপিটি-৪০ মিনি চালুর পরই। জিপিটি-৪০ একটি সাশ্রয়ী এআই মডেল। চ্যাটজিপিটির মূল সংস্করণের সব সক্ষমতা না থাকলেও ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে চাহিদা মেটাতে এটি যথেষ্ট সহায়ক।

যে কারণে, এটি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে কম সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের দিক দিয়েও এটি এগিয়ে আছে। সার্বিকভাবে 'এআই' বা কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তা বাড়িয়েছে চ্যাটজিপিটি। খুব অল্প সময়ের মধ্যেই এটি সানফ্রানসিসকো ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির মূল্য বাড়িয়ে দিয়েছে।

ওপেন এআই ও অ্যানথ্রোপিক আলাদা করে মার্কিন সরকারের সঙ্গে এআই মডেলের গবেষণা, নিরীক্ষা ও মূল্যায়ন নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইতে বিনিয়োগের পরিকল্পনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এই বিনিয়োগ রাউন্ডের পর ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই’র মূল্যমান।

এই প্রতিষ্ঠানে মাইক্রোসফটও বিনিয়োগ করতে পারে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১০

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১১

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১২

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৩

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৫

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৭

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৯

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

২০
X