কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ও ম্যাক কম্পিউটারে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অ্যাপলের তৈরি আইফোন এবং ম্যাক কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না। আর এ কারণে নিজেদের জনপ্রিয় ফাইল শেয়ারিং সুবিধা ‘কুইক শেয়ার’ আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আদলে দ্রুত দুটি যন্ত্রের মধ্যে ফাইল আদান-প্রদান করতে পারবেন আইফোন ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা।

গুগল এখনো আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্য কুইক শেয়ার সুবিধা চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিশাল রহমান জানিয়েছেন, সম্প্রতি নিজেদের ‘নেয়ারবাই কানেকশনস’ প্রযুক্তির কোডে থাকা একাধিক ত্রুটি সমাধান করেছে গুগল। নতুন কোড বিশ্লেষণ করে দেখা গেছে, গুগলের কুইক শেয়ার সুবিধা অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মেও কাজ করতে পারবে। অর্থাৎ আইওএস এবং ম্যাকওএসের জন্য কুইক শেয়ার সুবিধা চালু করতে কাজ করছে গুগল।

গুগল প্রথম কুইক শেয়ার সুবিধা চালু করে ২০২০ সালে। ফাইল শেয়ারিং সুবিধাটির মাধ্যমে একই নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। তবে বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে এই সুবিধা ব্যবহার করা যায়। আর তাই আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্যও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের আদলে গুগল এ সুবিধা চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X