কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের 

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের পেশাজীবীরা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের পেশাজীবীরা। ছবি : কালবেলা

দেশে আন্তর্জাতিক মানের পেমেন্ট গেটওয়ে না থাকায় নানমুখী প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের পেশাজীবীরা। এসব সমস্যার সমাধানে দ্রুতই আন্তর্জাতিক লেনদেনে জনপ্রিয় সেবা পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপ চালুর দাবিতে সরব হয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা কাজ করছেন, যারা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সেবাদানকারী প্ল্যাটফর্মের অনুপস্থিতি তাদের কাজে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রিমোট কাজের সুযোগ বাড়লেও বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্টের সহজলভ্যতা না থাকায় আমাদের তরুণরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এ সময় তারা দ্রুততম সময়ে বাংলাদেশে পেপাল, ওয়াইজ এবং স্ট্রাইপ চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানান।

আয়োজকরা জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির গতি ত্বরান্বিত করতে এবং আইটি খাতের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজপ্রাপ্যতা সময়ের দাবি। এই দাবির যৌক্তিকতা তুলে ধরে তারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট এমরাজিনা ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এইচ এম ওসমান শাকিল, গোলাম কামরুজ্জামান, আতিকুর রহমান, সুমন সাহা, মিনহাজুল আসিফ, রাসেল খন্দকার ও সাজিদ ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১০

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১১

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১২

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৩

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৪

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৫

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৬

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৭

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৮

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৯

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

২০
X