চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাস এসে থামে। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর কে বা কারা তাতে আগুন দেয়। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ করে।

বাসটির চালক আবদুর রহিম জানান, বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট মোড়ে পৌঁছালে যাত্রী নামার সময় একজন বাইরে থেকে পেট্রলবোমার মতো কিছু একটা ছুড়ে মেরে পালিয়ে যায়। তখন যাত্রীরা দ্রুত নেমে যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের সময় তারা খবর পায়। আগুন নিয়ন্ত্রণে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, সন্ধ্যায় নগরীর নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কে বা কারা আগুন দিয়েছে তদন্ত করে বের করা হবে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১০

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১১

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১২

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৭

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৮

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৯

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

২০
X