কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের পরে একদিনও নির্বাচন পেছানো যাবে না : আজাদ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন নজরুল ইসলাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমরাও বলব- ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের একদিন পর নির্বাচন হওয়া যাবে না।

রোববার (৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখীতে নিজের বাড়িতে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, আমরা সবাই জননেতা তারেক রহমানের সৈনিক। তার নেতৃত্বে বিগত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করেছি। আড়াইহাজারের প্রত্যেকটি নেতাকর্মী আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ।

নজরুল ইসলাম আজাদ বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলবো- সব প্রকার ষড়যন্ত্র বাদ দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করুন। এবং সেটি ডিসেম্বরের মধ্যেই হতে হবে। বাংলাদেশিরা তাদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে চান এবং তাদের পছন্দের দলকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। সেজন্য তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন কোনো রকম চাঁদাবাজি ও দুর্নীতি এবং অন্যায় করা যাবে না। দখলদারি ও মাদকে সম্পৃক্ত হওয়া যাবে না। মাদক নিয়ে সামনে এগোনো যাবে না। সুন্দর বাংলাদেশ গড়তে জনগণের পাশে থেকে ও জনগণকে পাশে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সুন্দর আয়োজনের মাধ্যমে জনগণকে সঙ্গে রাখতে হবে।

নজরুল ইসলাম আজাদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার আমাদের জননেতা তারেক রহমানের নেতৃত্বে করে যাব ইনশাআল্লাহ। সেই কাজ করতে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবার আগে রাজপথে ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল, লাবলু, যুগ্ম সদস্য সচিব মনির, থানা যুবদলের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ, থানা বিএনপি নেতা মতিউর রহমান মতিন, জেলা বিএনপির নেতা লুৎফর রহমান আবদুসহ হাজারো নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X