কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল চলবে ২০ টাকা লিটার ইথানলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে নানামুখী অস্থিরতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন লাগামহীন হয়ে পড়েছে। বিশেষ করে পেট্রল, ডিজেল ও অকটেনের মতো জ্বালানির দাম বেড়ে যাওয়া প্রতিটি সেক্টরে এর প্রভাব পড়েছে। বেড়েছে সবকিছুর দাম। গাড়ি-ঘোড়ায় চড়তে গুণতে হচ্ছে মোটা অঙ্কের ভাড়া।

অন্যদিকে নিরন্তর ব্যবহারের ফলে একসময় এসব জ্বালানির বৈশ্বিক ভান্ডার শেষ হয়ে যাওয়ার কথাও বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাই ভবিষ্যতে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বিদ্যুতে চলবে এমন গাড়ি নির্মাণের পরিকল্পনা করছে মার্সিডিজ বেঞ্জ, টেসলার মতো বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

শুধু তাই নয়, জ্বালানি তেলের নতুন আরেকটি বিকল্প হাজির করেছে ভারতীয় কর্তৃপক্ষ। শুধু ইথানল ব্যবহার করেই চলতে পারবে এমন গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে দেশটি। ভারতের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়ি এই ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে সোমবার (২৬ জুন) দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৫ জুন) মহারাষ্ট্রের নাগপুরে মার্সিডিজ বেঞ্জের চেয়ারম্যানের সঙ্গে দেখা হয় নিতিন গড়কড়ির। এ সময় মার্সিডিজ বস মন্ত্রীকে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি নামানোর বিষয়ে অবহিত করেন। পরে নিতিন গড়কড়ি তাকে ইথানলে চলতে সক্ষম গাড়ি বাজারে আনতে ভারতীয় পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা এমন গাড়ি আনতে যাচ্ছি, যা সম্পূর্ণরূপে ইথানলে চলবে। শিগগিরই শতভাগ ইথানলে চলতে সক্ষম স্কুটার বাজারে আনতে যাচ্ছে বাজাজ, টিভিএস ও হিরো কোম্পানি।’

এ ছাড়া চলতি বছরই শতভাগ ইথানলে চলতে সক্ষম টয়োটা কোম্পানির একটি প্রাইভেটকার বাজারে আসবে বলেও জানান নিতিন। শুধু তাই নয়, ওই গাড়িটিতে ৪০ শতাংশ বিদ্যুৎও সরবরাহ করবে ইথানল।

তিনি জানান, ভারতে বর্তমানে জ্বালানি তেলের দাম ১২০ রুপি লিটার। অন্যদিকে এক লিটার ইথানল পাওয়া যায় ৬০ রুপিতে। তবে ইথানলের উৎপাদন বাড়িয়ে এই মূল্য ১৫ রুপির মধ্যে নিয়ে আসার পরিকল্পনার কথাও বলেন তিনি। এ হিসাবে বাংলাদেশি মুদ্রায় এক লিটার ইথানলের দাম হবে মাত্র ২০ টাকা।

প্রসঙ্গত, ইথানল হলো এক ধরনের দাহ্য রাসায়নিক; যাকে স্পিরিট নামেও চেনেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১০

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১১

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১২

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১৩

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৪

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৫

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৬

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৭

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৮

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৯

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

২০
X