কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমকর্মীদের পাশে চান বিটিআরসি চেয়ারম্যান

সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে টেলিযোগাযোগ বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমিশনের চেয়ারম্যান। ছবি : কালবেলা
সোমবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে টেলিযোগাযোগ বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কমিশনের চেয়ারম্যান। ছবি : কালবেলা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের পাশে চান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি ভবনে টেলিযোগাযোগ বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন কমিশনের চেয়ারম্যান।

প্রকৌশলী মহিউদ্দিন বলেন, গণমাধ্যম আমাদের কাজ দেশের মানুষের কাছে তুলে ধরে। আপনারা এবং বিটিআরসি আলাদা কিছু নয়, অবিচ্ছেদ্য অংশ। আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। আর সেই লক্ষ্য হচ্ছে একটি উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশ প্রযুক্তিতে সবার থেকে এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ করেছি, স্মার্ট বাংলাদেশও করব। সেই কাজে আপনারা সাথে থাকবেন বলে আমার প্রত্যাশা।

ভবিষ্যতে সাংবাদিকদের তথ্য প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কমিশনের পক্ষ থেকে কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি।

কমিশনের স্বাতন্ত্র বিষয়ে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দুইবার সংশোধনী হওয়ার পর বিটিআরসি আইন নিয়ে খোলামত না দিয়ে মন্ত্রণালয়ের অধীনস্ত থেকেও বিটিআরসি ‘স্বাধীন’ না হয়েও কমিশন হিসেবে স্বাতন্ত্র্যতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসি সচিব নূরুল হাফিজের সঞ্চালনায় কমিশনার শেখ রিয়াজ আহমেদ, আমিনুল হক, মুশফিক মান্নান চৌধুরী, মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, আশীষ কুমার কুণ্ড, ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X