কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্টফোন আপডেট না করলে যে ক্ষতি

স্মার্টফোন। ছবি : সংগৃহীত
স্মার্টফোন। ছবি : সংগৃহীত

অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম আপডেট করা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন। মাঝে মধ্যেই ফোনে আপডেটের একটি নোটিফিকেশন আসে। কিন্তু তাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে সময় হয় না অনেকের। অনেকেই মনে করেন আপডেট না করলে কী আর সমস্যা হবে। সেটা ভেবে ফেলে রেখেছেন মাসের পর মাস।

যখন ফোনে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তখন তা নিয়ে নাজেহাল হতে হয়। আপনার ফোনটি সময়মতো আপডেট করেননি বলেই এখন এ সমস্যা। একটু ব্যবহারেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বার বার হ্যাং করার মতো সমস্যা দেখা দিচ্ছে। আর এ সবকিছু যদি বেশি দিন চলতে থাকে, তাহলে ফোনটি একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই সঠিক সময়ে স্মার্টফোনে সফটওয়্যার আপডেট করা খুব দরকার।

কেন স্মার্টফোন আপডেট করা জরুরি

সফটওয়্যার আপডেট করা হলে তা স্মার্টফোনের গতি অনেকটাই বাড়িয়ে দেয়। তখন ফোনে কোনো রকম সমস্যা দেখা দেয় না। ফলে ফোন হ্যাংও হয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। যদি স্মার্টফোনের সফটওয়্যারটি দীর্ঘদিন আপডেট না করে ফেলে রাখেন, তাহলে একটা সময় ফোনের মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে।

ফোনটি তখন সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেবে। যারা স্মার্টফোন আপডেট করেন না, তারা নিজেই ফোনের ক্ষতি করছেন। তাই এবার থেকে যখনই ফোনে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পাবেন, তখন তা এড়িয়ে না গিয়ে আপডেট করে নিবেন।

হ্যাকিং থেকে বাঁচবে আপনার ফোন

ফোন আপডেট করার পর ফোনে থাকা সব সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও ফোনের সিকিওরিটি অনেকটা বেড়ে যাবে। ফোনে কোনও রকম ভাইরাস থাকলে, আপডেটের মাধ্যমে সেগুলোকেও সরিয়ে ফেলা হয়। তাই এই সাইবার ক্রাইমের দুনিয়ায় নিজের ফোনটিকে হ্যাকিং থেকে বাঁচাতে আপনি সঠিক সময় স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করে নিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X