কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ শিক্ষার্থী

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের ৭ শিক্ষার্থী

আরেকটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে তারুণ্যনির্ভর রোবটিক্স দল ড্রিমস অব বাংলাদেশ। ওয়ার্ল্ড ইনভেনশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন-২০২৪ (ডব্লিউআইসিই) এ আইটি ও রোবটিক্স ক্যাটাগরিতে তারা উপস্থাপন করবেন এক যুগান্তকারী প্রকল্প। কালবেলাকে এমনটাই জানিয়েছেন রোবটিক্স দলটির টিম ম্যানেজার অ্যান্ড সিএফও আলিফ জাহান প্রাচুর্য।

আলিফ জাহান প্রাচুর্য বলেন, ষষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে অংশগ্রহণের জন্য আমরা ৭ সদস্যের দল মালয়েশিয়ায় অবস্থান করছি। আমাদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে দেশের মানচিত্রকে বিশ্বের সামনে তুলে ধরতে পারব বলে আমরা আশাবাদী।

‘ইনোভেটিভ ট্রায়াড ফর রোড মেইনটেনেন্স : অটোনোমাস ক্লিনিং, প্রিসিশন রিপেয়ার এবং এরিয়াল সার্ভেইলেন্স সিস্টেমের সমন্বয়’ এই প্রকল্পের মাধ্যমে রাস্তা মেরামতের কাজকে আরও কার্যকর ও সাশ্রয়ী করে তুলতে অনন্য সমাধান প্রস্তাব করছেন তারা। যেখানে স্বয়ংক্রিয়ভাবে রাস্তা পরিষ্কার, নির্ভুল মেরামত এবং আকাশপথে নজরদারি ব্যবস্থার সংযুক্তি থাকবে। এটি দেশের রোবটিক্স জগতে আরেকটি মাইলফলক সৃষ্টি করবে বলে আশাবাদী দলটি।

গত বছর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ড্রিমস অব বাংলাদেশ স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছিল। এই দলে আলিফ জাহান প্রাচুর্য ছাড়া আরও আছেন মাহাদির ইসলাম, ফাতেমা জাহান সিফা, আয়েশা জহরা সাফা, মো. সিয়াম বিন আমিন, সাফিন আহমেদ ও ইয়াসিন আরাফাত। তারা বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X