কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

উৎক্ষেপণের ১০ মিনিটেই ভেঙে পড়ল মাস্কের স্টারশিপ

রকেট উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
রকেট উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই আবার ভেঙে পড়েছে ইলন মাস্কের স্টারশিপ রকেট। চলতি বছরে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতিতে পড়েছে স্টারশিপ।

শুক্রবার (০৭ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এটি উৎক্ষেপণ করা হয়। এরপর মাত্র ১০ মিনিটের মাথায় পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্টারশিপ। এরপরই এটিতে আগুন লেগে যায়।

স্টারশিপে অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছু সময় বিমান চলাচল বন্ধ রাখা হয়।

কেন এই বিস্ফোরণ?

চলতি বছরের শুরুর দিকে একইভাবে স্টারশিপের একটি রকেট ভেঙে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এ ধনকুবেরের এটি দ্বিতীয় বারের মতো ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়।

রকেটটি উৎক্ষেপণের পর বুস্টার অংশটি আলাদা হয়ে পৃথিবীর দিকে নেমে আসে। মাঝপথে তাকে ধরে ফেলে একটি ক্রেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে স্টারশিপের বাকি অংশ ঘুরতে থাকে। একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

স্পেসএক্সের লাইভ ইভেন্টে মুখপাত্র ড্যান হুয়ট বলেন, দুর্ভাগ্যবশত গতবারও একই ঘটনা ঘটেছিল। আমাদের খানিকটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X