কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ও ইন্টারনেট সেবাগ্রহণকারীদের জন্য সুখবর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মোবাইলে সিমকার্ড ব্যবহার করে প্রদত্ত সেবা ও ইন্টারনেট সেবার ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধির যে দুশ্চিন্ত ছিল তা কমে গেল।

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনের এ বিষয়ে বলা বলছে, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণে মোবাইল ফোনে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্কও। ফলে এ দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না।

এর আগে গত ৯ জানুয়ারি অপারেটর ও গ্রাহকের আপত্তির মধ্যেই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সরবরাহকারী কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এ নির্দেশনা বাস্তবায়িত হলে ৫শ টাকার সংযোগে গ্রাহককে বাড়তি গুণতে হত অন্তত ৭৭ টাকা।

আর মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর দিতে হতো ৫৬ টাকার বেশি। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে দিতে হতো ২৯ টাকা ৮০ পয়সা। সবমিলিয়ে ১০০ টাকায় সরকার পেত ৫৬ টাকা ৩০ পয়সা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১০

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১১

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১২

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৪

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৫

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৬

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৭

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৮

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৯

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

২০
X