বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ভুল করে পাঠানো মেইল ফেরত আনবেন যেভাবে 

ই-মেইল। ছবি : সংগৃহীত
ই-মেইল। ছবি : সংগৃহীত

তথ্য পাঠানো বা অফিসিয়াল যোগাযোগের জন্য অন্যতম মাধ্যম হলো ই-মেইল। যা বর্তমানে দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ যোগাযোগের অন্যতম হাতিয়ার। তবে তাড়াহুড়োতে মেইল পাঠিয়ে অনেকে ভুল করে বসেন। কারও নাম বাদ পড়ে যায়, জরুরি মেইলে সংযুক্তি (attchment) দেওয়া হয় না, কিংবা ভুল ঠিকানায় (mail-address) চলে যায়। এমন ভুলে পড়ে যেতে হয় বিপাকে। কূল-কিনারা না পেয়ে আবার মেইল পাঠাতে হয়।

তবে মজার ব্যাপার হলো জিমেইলে একটি গোপন বাটন চেপে ফিরিয়ে আনতে পারবেন সে মেইল। তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফিরিয়ে আনবেন ভুল ই-মেইল।

ভুল ই-মেইল ফেরত আনতে-

১. প্রথমে ব্রাউজার থেকে জিমেইল অ্যাকাউন্টে লগইন করতে হবে।

২. এরপর ওপরের ডানদিকে থাকা গিয়ার আইকনে (সেটিংস অপশন) ক্লিক করতে হবে।

৩. এবার জিমেইলের সেটিংস অপশন চালু হলে সি অল সেটিংস ট্যাব নির্বাচন করতে হবে।

৪. তারপর সেটিংস পেজে জেনারেল ট্যাবের নিচে আনডু সেন্ড ট্যাবের পাশে সেন্ড ক্যানসেলেশন পিরিয়ড নামের একটি অপশন দেখা যাবে।

৫. অপশনটির পাশে থাকা সময় নির্ধারণী বক্সে ৫, ১০, ২০ বা ৩০ সেকেন্ড নির্ধারণ করার পর নিচে স্ক্রল করে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে।

৬. এবার কোনো ই-মেইল পাঠানোর জন্য সেন্ড বাটনে ক্লিক করলেই সেটি ফিরিয়ে আনার জন্য ‘আনডু’ (undo) অপশন পাওয়া যাবে।

৭. এরপর নির্ধারণ করা সময়ের মধ্যে আনডু অপশনে ক্লিক করলেই পাঠানো ই-মেইলটি ফিরিয়ে আনা যাবে।

তাই দেরি না করে এখনই জিমেইলের সেটিংস ঘেঁটে ফিচারটি সক্রিয় করুন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X