কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মূলধারায় যুক্ত হয়েছে গার্মেন্টস-কমিউনিটির প্রাক শৈশব বিকাশ কেন্দ্রের ২২৬ জন শিশু 

সিবি-সিপিএম প্রকল্পের আওতায় ‘গার্মেন্টস শ্রমিকদের শিশুদের অধিকারের জন্য সিএসও, মিডিয়া ও অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত
সিবি-সিপিএম প্রকল্পের আওতায় ‘গার্মেন্টস শ্রমিকদের শিশুদের অধিকারের জন্য সিএসও, মিডিয়া ও অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত

মূলধারায় যুক্ত হয়েছে গাজীপুর ও মিরপুরের গার্মেন্টস ও কমিউনিটির প্রাক শৈশব বিকাশ কেন্দ্রের ২২৬ জন শিশু। ২২৪ জন শিশুর জন্মনিবন্ধন তৈরিতে সহযোগিতাসহ ১১৪ জনকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে। তবে এক্ষেত্রে কিশোর ও পুরুষদের সম্পৃক্ততা কম লক্ষ্য করা গেছে। দুটি ওয়ার্ডে একটিমাত্র শিশু সুরক্ষা মনিটরিং কমিটি রয়েছে। যা শিশুদের সুরক্ষায় অপ্রতুল। এ ছাড়া শিশুদের সময়মতো ইসিডি সেন্টারে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের অবহেলাও লক্ষ্য করা যায়।

ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে কমিউনিটি বেইজড চাইল্ড প্রোটেকশন ম্যাকানিজম ফর দ্য চিলড্রেন অব গার্মেন্টস ওয়াকার্স ইন বাংলাদেশ (সিবি-সিপিএম) প্রকল্পের আওতায় ‘গার্মেন্টস শ্রমিকদের শিশুদের অধিকারের জন্য সিএসও, মিডিয়া ও অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের সহযোগিতায় গারসিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মিরপুরের সাড়ে ১১-তে কারিতাস হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় টেরে ডেস হোমস নেদারল্যান্ডস-এর কোঅর্ডিনেটর দেবব্রত অধিকারী বলেন, গার্মেন্টস এবং কমিউনিটি শিশুদের অধিকার নিশ্চিতে কাজ করছি। যাতে তারা নির্যাতনের শিকার না হয়। আমরা শিশুদের সমস্যার কথাগুলো শুনে তা নিরসনের চেষ্টা করব।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রকল্প কর্মকর্তা আয়শা আক্তার গার্মেন্টস শ্রমিকদের শিশুদের অধিকারের জন্য সিএসও, মিডিয়া ও অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ’ শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য গার্মেন্টস ও কমিউনিটির শিশুদের সমস্যাগুলো চিহ্নিত করা। সমাধানে উদ্যোগ গ্রহণ করা। যাতে শিশুরা তার অধিকার সম্পর্কে জানতে পারে। কখনো তার অধিকার খর্ব হলে তা আদায়ে উদ্যোগ গ্রহণ করতে পারে। গাজীপুর ও মিরপুর এলাকার শিশুদের সুরক্ষা, অধিকার রক্ষায় আমরা কাজ করছি। মিরপুর ৫ ও ৬ নং ওয়ার্ডে প্রাক শৈশব কেন্দ্র ৪টি ৪টি করে ৮টি কেন্দ্র করা হয়েছে।

বক্তারা গার্মেন্টসে অন্তর্ভুক্ত শিশুদের অধিকার সুরক্ষা ও প্রচারে অংশগ্রহণের জন্য সিভিল সোসাইটি অর্গানাইজ (সিএসও) এবং মিডিয়াসহ অন্যান্য স্টেকহোল্ডারদের উৎসাহিত করার আহ্বান জানান। এ ছাড়া পরিবার এবং কমিউনিটির লোকজন শিশুদের পর্যাপ্ত যত্ন এবং সহায়তা প্রদান করবে। প্রয়োজনে সাড়া প্রদানের ক্ষেত্রে সক্রিয় উদ্যেগ গ্রহণ করবে। সরকার, সিএসও এবং বেসরকারি খাত এবং অন্যান্য স্টেকহোল্ডাররা শিশু সুরক্ষাকে শক্তিশালী করতে এবং রেডিমেড গার্মেন্টস কর্মীদের শিশুদের চাহিদার বিষয়ে সক্রিয় হবে। সিবি-সিপিএম এর শিশুরা সব ধরনের শিশুদের অধিকারের কথা তুলে ধরে।

স্থানীয় প্রতিনিধি ৬, ৭, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শিখা চক্রবর্তী, ব্রেকিং দ্য সাইলেন্স এর কর্মএলাকা ওয়ার্ড নং ৫ ও ৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বসবাসকারী শিশু, গার্মেন্টস শিল্পের প্রতিনিধি এবং অন্যান্য সেবাপ্রদানকারী ব্যক্তিরা আলোচনায় অংশগ্রহণ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X