কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বস্তিতে বসবাসকারী নারীরা এখনো পিছিয়ে

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। ছবি : কালবেলা
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। ছবি : কালবেলা

বস্তিতে বসবাসকারী দেশের প্রান্তিক নারীরা এখনো পেছনে পড়ে আছে বলে মন্তব্য করেছেন নারী অধিকার কর্মীরা। তারা বলছেন, রাজধানীর বস্তি এলাকাগুলোতে সঠিক বর্জ্য ও পয়ঃব্যবস্থাপনার অভাবে নারীরা একটি অমর্যাদাকর পরিবেশে বসবাস করছেন। তারা প্রকৃত স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত। শুধু নগরের বর্জ্য ব্যবস্থা সংকটের কারণে সুষম উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নারীরা।

মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কনসোর্টিয়াম (ডিএসকে, বারসিক, কাপ ও ইনসাইটস) আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তারা।

ডিএসকের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন বলেন, দেশের বেশিরভাগ শ্রমজীবী নারীরা নারী দিবস সম্পর্কে জানেন না। কারণ তাদের এই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণই করানো হয় না। আমাদের মা-বোন-স্ত্রীদের বিভিন্নভাবে সম্মানিত করতে গিয়ে তাদের অধিকার থেকেই বঞ্চিত করে ফেলি। তাই অধিকার নিশ্চিত করতে আগে বৈষম্য দূর করতে হবে।

সাংবাদিক সোহরাব হাসান বলেন, পুরুষেরা সমাজে যে অধিকার ভোগ করে সমাজে নারীদেরও সেই অধিকার ভোগ করার সুযোগ তৈরি করে দিতে হবে। নারীর অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অনেক। নারীরা কোথাও নিরাপদ নয়। নারীকে তার অধিকার রক্ষার জন্য লড়াই করতে হয়। নারীর সকল মৌলিক সেবা নিশ্চিত করতে হবে। মানুষ হিসেবে নারী উন্নয়ন নীতি করেছে।

ইউওয়াই সিস্টেমস লিমিটেডের সিও এবং চেয়ারপারসন ফারহানা এ. রহমান বলেন, তথ্য-প্রযুক্তি (আইটি) খাতে ২৫ বছর আগেও শুধু পুরুষের জায়গা ছিল। কিন্তু আমরা মেধা, শ্রম, সময় ও ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করেছি।

তিনি বলেন, আমার কাছে নারীর ক্ষমতায়ন মানে নারীর সিদ্ধান্ত নেওয়ার ও সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা। পাশাপাশি তার সিদ্ধান্ত তার পরিবার, সমাজ ও রাষ্ট্র কর্তৃক কীভাবে মূল্যায়িত হচ্ছে সেটাও বিবেচনার বিষয়।

কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের চিপ অব পার্টি কেটি ক্রো বলেন, সারাবিশ্বে নারীর অধিকার ও নেতৃত্ব বিকাশে আমার কাজ করার সুযোগ হয়েছে। সব জায়গায় নারীরা বৈষম্যের শিকার হচ্ছে।

কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত বলেন, নারীদের মধ্যে শিক্ষার হার বাড়লেও নিজের অধিকার আদায়ে তাদের মধ্যে সচেতনতা বাড়েনি। নারীদের আরো প্রতিবাদী হতে হবে তাদের নিজের অধিকার রক্ষার জন্য। পাশাপাশি সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১০

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১১

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১২

ছেলের হাতে বাবা খুন

১৩

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৪

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৫

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৭

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৮

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

২০
X