কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
কর্তারপুর করিডর

ভিসা ছাড়াই ভারতীয় শিখদের পাকিস্তান ভ্রমণের সুযোগ বাড়ল

পাকিস্তানে অবস্থিত গুরুদুয়ারা কর্তারপুর সাহিবের কাগজের মডেল। এএফপি
পাকিস্তানে অবস্থিত গুরুদুয়ারা কর্তারপুর সাহিবের কাগজের মডেল। এএফপি

ধর্মের শক্তি যেখানে রাজনৈতিক বৈরিতাকেও ছাপিয়ে যায়, সেখানে গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুর করিডর হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের মধ্যে এক শান্তির সেতু।

শিখ সম্প্রদায়ের পবিত্র গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুর, যেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক তার জীবনের শেষ সময়গুলো কেটেছে। কর্তারপুর ভারতীয় তীর্থযাত্রীদের কাছে তাৎপর্যপূর্ণ।

এ তীর্থস্থান ভ্রমণের জন্য ভারতীয় শিখদের ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ তৈরি করেছিল কর্তারপুর করিডর চুক্তি, যা দুই দেশের মধ্যে আস্থা ও ধর্মীয় সৌহার্দ্যের এক মাইলফলক।

এ ধর্মীয় আস্থাকে সম্প্রতি ভারত ও পাকিস্তান সরকার কর্তারপুর করিডরের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে, যা ২০১৯ সালে প্রথমবারের মতো কার্যকর করা হয়েছিল। চুক্তির নবায়ন শিখ তীর্থযাত্রীদের জন্য একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। উল্লেখ্য, পাঞ্জাবের সীমান্তের ওপারেই থাকা এ পবিত্র স্থান ভারতীয় শিখদের ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু। যদিও পাকিস্তান ভারতীয় তীর্থযাত্রীদের জন্য ২০ ডলার ফি ধার্য করেছে, ভারতের শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই ফি মওকুফের অনুরোধ জানিয়ে আসছে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এ চুক্তি নবায়ন সম্পর্কে এক পোস্টে বলেন, ‘আমাদের শিখ ভাইবোনদের পবিত্র কর্তারপুর সাহিবে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে ভারত সরকার সর্বদা বদ্ধপরিকর। আমরা খুশি যে, কর্তারপুর করিডরের চুক্তি আরও পাঁচ বছরের জন্য নবায়ন হয়েছে।’

ধর্মীয় ঐক্য ও মানবিকতার ভিত্তিতে এ করিডরের গুরুত্ব শুধু শিখ সম্প্রদায়ের জন্যই নয়, বরং ভারত ও পাকিস্তানের জন্যও।

চিরবৈরী দুই দেশের মধ্যে কর্তারপুর করিডর হলো এমন একটি প্রতীক, যা প্রমাণ করে, ধর্ম এবং আস্থা মানবিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে। এমনকি দুই দেশের রাজনৈতিক জটিলতার মাঝেও।

শিখ ধর্মাবলম্বীদের জন্য কর্তারপুর করিডর হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক দৃষ্টান্ত। দুই দেশের সীমান্তের কাঁটাতার যেখানে ইতিহাসের বিভাজন টেনে দিয়েছে, সেখানে এই করিডর যেন আস্থা, বিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার এক শাশ্বত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X