তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পানিবন্দি পুরো এলাকা, মরদেহ দাফনে চরম সংকট

পানির মধ্যেই মরদেহ দাফনে তৈরি হচ্ছে কবর। ছবি : কালবেলা
পানির মধ্যেই মরদেহ দাফনে তৈরি হচ্ছে কবর। ছবি : কালবেলা

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি সবই পানিতে তলিয়ে রয়েছে। চরমে পৌঁছেছে বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই জলাবদ্ধতার কারণে এবার দেখা দিয়েছে এক ভয়াবহ সমস্যা- মরদেহ দাফনে চরম সংকট।

শুত্রুবার (১৫ আগস্ট) দুপুরে তালার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামের মরহুম আব্দুস সোহবান শেখের মৃত্যুর পর তাকে পৈতৃক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু কবরস্থান পুরোপুরি পানিতে তলিয়ে থাকায় মরদেহ দাফন করা সম্ভব হচ্ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বজনরা বিকল্প হিসেবে ডুমুরিয়া উপজেলার আরশ নগরে মামার বাড়িতে দাফনের প্রস্তাব দেন। তবে মরহুমের বড় ছেলে ডা. সহিদুল ইসলাম তা নাকচ করে দেন। শেষ পর্যন্ত পানির মধ্যেই বালির বস্তা দিয়ে চারপাশ ঘিরে কবর খুঁড়ে দাফন করা হয়েছে।

শিরাশুনি গ্রামের গুলশানা আরা খাতুন বলেন, অতিবৃষ্টি আর উজানের পানি মিলিয়ে হঠাৎ করেই আমাদের গ্রাম প্লাবিত হয়ে গেছে। রান্নাবান্না, কৃষিকাজ, শিশুদের পড়াশোনা সব কিছুতেই ভোগান্তি। চারিদিকে শুধু সাপ ঘোরাঘুরি করছে।

একই গ্রামের মজিবার রহমান শেখ বলেন, তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন ধ্বংস করে দিয়েছে। সাংবাদিক, এনজিওরা আসেন, কথা বলেন, কিন্তু সমাধান কিছুই হয় না। কৃষিকাজ বন্ধ, কাজ নেই, ঘর থেকেও বের হতে পারি না।

স্থানীয় নারী ময়না বেগম জানান, আমাদের বাড়িতে কোমর সমান পানি। কেউ মারা গেলে কবরস্থানে নেওয়াও সম্ভব হবে না। বিশুদ্ধ পানির অভাবে অনেকে চুলকানি ও অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।

কেন্দ্রীয় জেএসডির নেতা মীর জিল্লুর রহমান বলেন, গত বছর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন হয়নি। কেশবপুরের নরনিয়া খাল দিয়ে পানি না ছাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। পানির গতি বাড়াতে বিভিন্ন খালের মুখে থাকা নেটপাটা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। তবে কেশবপুরের উজানের পানি না সরালে আশপাশের আরও ১০টি গ্রাম স্থায়ী জলাবদ্ধতায় পড়বে। নোয়াপাড়া খাল দিয়ে কিছু পানি সরানো গেলেও নরনিয়া খাল ও ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বড় বাধা সৃষ্টি হয়েছে। ভদ্রা নদী খনন করলেই স্থায়ী সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরখি সিরাশুনি গ্রামের পানি যাতপুর বটতল দিয়ে দধি সারা বিল হয়ে ডুমুরিয়া উপজেলার সালতা নতিদে ফেলা সম্ভব। কিন্তু ওই স্থানে বাঁধ দিয়ে রাখার কারণে পানি আটকে রয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার কালবেলাকে বলেন, জলাবদ্ধতা উপজেলার অন্যতম প্রধান সমস্যা। ইতোমধ্যে কয়েকটি খালের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। আমি নিজেও একাধিকবার এলাকা পরিদর্শন করেছি। দ্রুত পানি অপসারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবাইকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X