কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ 

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায় না, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চায় না। যারা নির্বাচন বিলম্বে চায় তারা দেশ ও জনগণের মঙ্গল চায় না।’

শুক্রবার (১৫ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার আদাবাড়ী স্কুলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আব্দুস সালাম আজাদ লৌহজংয়ের ১৩ ইউনিয়নে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চাই না। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে তত দেশের, জনগণের মঙ্গল হবে, বাংলাদেশের মঙ্গল হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশে ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়।’

তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন উপলক্ষে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন, মাস্টারপ্ল্যান করছেন। নিজেদের আড়াল করে, নানা কল্পকাহিনি তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।’

কোহিনুর শিকদারের সভাপতিত্বে ও আরিফুজ্জামান হাওলাদার লাভলু এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদের পরিচালনায় এতে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, কেন্দ্রীয় সদস্য বাবুল আহমেদ, জেলা নেতা এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, মাহবুব আলম, আবু জাফর আহমেদ বাবুল, নজরুল ইসলাম ঢালী, বাবুল সারেং প্রমুখ।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X