কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর সমূহ। ছবি : সংগৃহীত
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর সমূহ। ছবি : সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে দলটি আবারও নির্বাচন কমিশনের অনুমোদিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পেল।

রবিবার (১ জুন) দেশের সর্বোচ্চ আদালত জামায়াতের নিবন্ধন বাতিলের ২০১৩ সালের হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বিষয়টি দেশি-বিদেশি নানা সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।

তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম আনাদলু এজেন্সী সংবাদ শিরোনাম করেছে, ‘বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করল সর্বোচ্চ আদালত’। সংবাদমাধ্যমটি লিখেছে, এই রায় দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটিয়েছে এবং আগামী মাসগুলিতে নির্ধারিত দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন তাদের সংবাদের শিরোনাম করেছে, ‘জামায়াতে ইসলামীকে পুনর্বহাল করল বাংলাদেশের সর্বোচ্চ আদালত’। খবরে বলা হয়, বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ২০১৩ সালে হাইকোর্টের আদেশে বাতিল করা হয়। তবে সম্প্রতি শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি ওই আদেশের পুনর্বিবেচনার আবেদন করে এবং অবশেষে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেয়।

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছবি যুক্ত করে সামা টিভি শিরোনাম করেছে, ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট’।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের সংবাদ শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশের সর্বোচ্চ আদালত বৃহত্তম ইসলামী দলকে ফিরিয়ে এনেছে’। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল এবং এর নেতাদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে ২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর জামায়াতের ফেরার পথ সুগম হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, নিষিদ্ধ জামায়াত-ই-ইসলামির দল নিবন্ধন পুনর্বহাল করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তারা বলছে, বাংলাদেশ রোববার বৃহত্তম ইসলামী দলটির নিবন্ধন পুনঃস্থাপন করেছে, যা এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনের বাইরে থাকা দলটির নির্বাচনে ফেরার সুযোগ তৈরি করেছে।

ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়ে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি আওয়ামী লীগকেও সাময়িক নিষিদ্ধ করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিচার শুরুর ঘোষণা দিয়েছে।

১ জুন সেই মামলার শুনানি সরাসরি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা উসকানি, সহায়তা, ষড়যন্ত্র এবং প্রতিরোধে ব্যর্থতাসহ কমপক্ষে পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন-কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১০

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৩

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৪

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৫

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

১৬

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

১৭

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১৯

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

২০
X