কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কীসের বিনিময়ে মুক্তি পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ?

কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ছবি : সংগৃহীত
কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ছবি : সংগৃহীত

অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির বিনিময়ে কারাগার থেকে ছাড়া পেলেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পান তিনি। ফলে এখন তার নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে আর কোনো বাধা রইল না।

মার্কিন প্রতিরক্ষাবিষয়ক গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের সঙ্গে যুক্ত থাকার দায়ে ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য। তারপর নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তির আওতায় তাকে মুক্তি দেওয়া হয়।

২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার পর গত পাঁচ বছর যুক্তরাজ্যের কারাগারে ছিলেন মি. অ্যাসাঞ্জ। এ সময় তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানায় ওয়াশিংটন। কিন্তু এর বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে আসছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি অনুযায়ী অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিবেন। ফলে তাকে নতুন করে আর কারাগারে যেতে হবে না। উল্টো, এতদিন তিনি যে কারাভোগ করেছেন, সেটির জন্য ক্ষতিপূরণ পাবেন।

ব্রিটিশ বিচার বিভাগের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুক্তির পর তার অস্ট্রেলিয়ায় ফিরে যেতে কোনো বাধা নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে উইকিলিকস ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিষয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে, যা অনেক মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এর আগে, ২০১০ সালে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলে জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস। ২০১০ সালে মার্কিন সামরিক বাহিনীর একটি ভিডিও প্রকাশ করেছিল উইকিলিকস।

ওই ভিডিওতে ইরাকের বাগদাদে রয়টার্সের দুই সাংবাদিকসহ এক ডজনেরও বেশি ইরাকি বেসামরিক নাগরিককে হত্যা করতে দেখা যায়। এরপরই অ্যাসাঞ্জের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র। তারপর গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ে নেন এবং সেখানেই প্রায় সাত বছর কাটান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১০

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১১

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৩

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৪

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৫

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৬

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৭

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৮

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৯

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

২০
X