কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

তিউনিসিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী আহমেদ হাচানি। ছবি : সংগৃহীত
তিউনিসিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী আহমেদ হাচানি। ছবি : সংগৃহীত

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ বুধবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর শিনহুয়ার।

তবে বরখাস্তের কোনো কারণ বা ব্যাখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হাচানিকে গত বছরের আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। এর এক বছরের মাথায় তিনি পদ হারালেন।

এদিকে প্রেসিডেন্ট সাইদ সামাজিক বিষয়কমন্ত্রী কামেল মাদ্দৌরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তাকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ তিউনিসিয়া। দেশটি উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের নীল নদের বদ্বীপ এবং ভূমধ্য উপকূলের মধ্যে অবস্থিত।

আঞ্চলিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আগামী নির্বাচন ঘিরে তিউনিসিয়া জটিল সময় পার করছে। জনগণের মধ্যে সরকার নিয়ে ক্ষোভ বাড়ছে। যা ইতিমধ্যে বিভিন্ন খাতে জনরোষে রূপ নিতে শুরু করেছে। বলা হচ্ছে, বিরোধী একটি শিবিরে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশের অনেক অঞ্চলে পানি ও বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে। এ ঘটনা প্রেসিডেন্টের প্রতি জনগণের অনীহা আরও বাড়িয়ে দিতে পারে।

দেশের সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট কোনো ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেতে পারেন। যাতে প্রধানমন্ত্রীর নাম জড়িত থাকতে পারে। এ জন্য হাচানিকে বিপজ্জনক মনে করে দ্রুত পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সাইদ।

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। এ ঘটনা দেশের অভ্যান্তরে ছাড়াও বহির্বিশ্বে বেশ প্রভাব ফেলে। এখনও বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতির বিশ্লেষণ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X