কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিপ ফ্রিজে পাওয়া গেল ৪ শিশুর মরদেহ

একটি ডিপ ফ্রিজ। ছবি : সংগৃহীত
একটি ডিপ ফ্রিজ। ছবি : সংগৃহীত

একটি অব্যবহৃত ডিপ ফ্রিজ থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, ফ্রিজে থাকা অবস্থাতেই দুজনের মৃত্যু হয়েছে। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নামিবিয়ার উত্তর-পূর্ব জাম্বেজি অঞ্চলে ঘটনাটি ঘটে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কাতিমা মুলিলো শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অব্যবহৃত ডিপ ফ্রিজারের মধ্যে তিন থেকে ছয় বছর বয়সী সেসব শিশুদের উদ্ধার করা হয়। ঘটনাটি ওই অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চার শিশুর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

পুলিশের ধারণা, ফ্রিজটিতে খেলার সময় শিশুরা দুর্ঘটনাক্রমে আটকে পড়ে এবং ভেতরে দম বন্ধ হয়ে মারা যায়।

এক শিশুর বাবা আরঞ্জেস শোরো নামিবিয়ান সংবাদপত্রকে বলেন, আমি এসে দেখলাম প্যারামেডিকরা আমার মেয়ে এবং অন্য একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। তারা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অন্য দুজনকে পুলিশ মরদেহের গাড়িতে তুলে নিয়ে যায়।

জাম্বেজির আঞ্চলিক পুলিশ কমান্ডার আন্দ্রেয়াস শিলেলোকে উদ্ধৃত করে এএফপি বার্তা সংস্থা বলেছে, ফ্রিজে একটি হুক ছিল। যা শুধু বাইরে থেকে খোলা যেত। শিশুরা প্রায় দেড় ঘণ্টা ফ্রিজটিতে আটকে ছিল এবং তাদের দম বন্ধ হয়ে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১০

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১১

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১২

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৩

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৪

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৫

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৬

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৭

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৮

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৯

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

২০
X