কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৪০ কৃষক

প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার জানান, হামলাকারীরা চাদ হ্রদের তীরে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করে। ছবি : সংগৃহীত
প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার জানান, হামলাকারীরা চাদ হ্রদের তীরে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ কৃষক প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই চাদ হ্রদ এলাকায় চাষাবাদে নিয়োজিত ছিলেন। হামলাটি চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা।

সোমবার (১৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক তথ্য কমিশনার উসমান টার জানান, হামলাকারীরা চাদ হ্রদের তীরে কৃষকদের আটক করে গুলি চালিয়ে হত্যা করে।

প্রদেশটির গভর্নর বাবাগানা উমারা জুলুম জানান, বোকো হারাম এবং আইএসডব্লিউএপি (আইএসআইএল সংশ্লিষ্ট গোষ্ঠী)-এর যোদ্ধারা এই হামলার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গভর্নর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ এলাকায় থাকার আহ্বান জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলার শিকার কিছু মানুষ পালিয়ে বেঁচেছেন এবং তাদের খুঁজে বের করতে কাজ চলছে। একই সঙ্গে, বিদ্রোহী যোদ্ধাদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে সৈন্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

বোকো হারাম ২০০৯ সালে পশ্চিমা শিক্ষার বিরোধিতা এবং তাদের নিজস্ব ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতের কারণে ৩৫ হাজারের বেশি বেসামরিক লোক নিহত এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

চাদ হ্রদ অঞ্চলটি নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং চাদের মধ্যবর্তী এলাকায় অবস্থিত, যা বোকো হারাম ও আইএসডব্লিউএপি-এর জন্য আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X