বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

মরিচ গাছ চুরি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

মরিচ গাছ। ছবি : সংগৃহীত
মরিচ গাছ। ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে মরিচের চারাগাছ চুরির ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, গত বুধবার (১২ নভেম্বর) দুপুরে বোহাইল ইউনিয়নের নান্দিনার চর বাজারের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জেলসাদ খান (৫৫) বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর চরের মৃত বক্কর খাঁর ছেলে। এ ঘটনায় তার ভাই হোসেন খান (২২) এবং ভাই পেনসিল খানের ছেলে রঞ্জু খান (৩৫) ও দেলোয়ার খান (৪০) গুরুতর আহত হন। একই ঘটনায় অপর পক্ষের চানু খানের ছেলে মিজানুর খান (৪০) এবং সোহেল খানও (২২) আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে জেলসাদ খানের হাইব্রিড মরিচের বিজতলা থেকে চুরি করে মরিচের গাছ নিয়ে এসে নিজের জমিতে রোপণ করেন উত্তর শংকরপুর গ্রামের কালু খানের ছেলে জালাল খান। কিন্তু জালাল খান বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে তখন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। বুধবার দুপুরে নিহত জেলসাদ খান পুনরায় জালাল খানের জমিতে যান। সেখানে তিনি দেখেন একই জমিতে গাছে দুই জাতের মরিচ ধরেছে। তখন তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। এ নিয়ে তিনি ঘটনাস্থলে উচ্চবাচ্য শুরু করেন। পরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে জেলসাদ খানসহ তার পক্ষের চারজন গুরুতর আহত হন। এ ছাড়া একই সংঘর্ষে তার প্রতিপক্ষেরও দুইজন আহত হন। আহতদের প্রথমে জামালপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জেলসাদ খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার সকালে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X