কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মিসরে আরেক ফারাউ সম্রাটের সমাধি আবিষ্কার

রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি। ছবি : সংগৃহীত
রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি। ছবি : সংগৃহীত

মিসরে আরেক ফারাউ সম্রাটের সমাধি খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। নতুন আবিষ্কৃত সমাধিটি রাজা দ্বিতীয় থুতমোসের। এটি মিসরের অষ্টাদশ রাজবংশের শেষ অনাবিষ্কৃত রাজকীয় সমাধি। তুতেনখামেনের সমাধি আবিষ্কারের এক শতাব্দীরও বেশি সময় পর রাজা দ্বিতীয় থুতমোসের এই সমাধির সন্ধান মিলল।

লুক্সর শহরের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি খুঁজে পেয়েছেন একটি ব্রিটিশ-মিশরীয় প্রত্নতাত্ত্বিক দল। প্রায় সাড়ে ৩ হাজার বছর আগে রাজত্ব করতেন রাজা দ্বিতীয় থুতমোস। সর্বশেষ ১৯২২ সালে রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার হয়েছিল মিশরে।

দেশটির ১৮তম রাজবংশের বাকি সব শাসকের সমাধি খুঁজে পাওয়া গেলেও এতদিন পর্যন্ত রাজা দ্বিতীয় থুতমোসের সমাধি সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে রাজাদের উপত্যকা নামে পরিচিত এলাকার পশ্চিমে এই সমাধি খুঁজে পাওয়া গেছে। আবিষ্কৃত সমাধির ওপর অ্যালাব্যাস্টার পাত্রে রাজা দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানী হাতশেপসুতের নাম খোদাই করা ছিল। এ কারণেই প্রত্নতাত্ত্বিকরা সমাধির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন। মিশরের রাজবংশে শাসন ক্ষমতা পাওয়া স্বল্পসংখ্যক নারীর মধ্যে এই রানী হাতশেপসুত একজন ছিলেন।

সূত্র : দ্য কনভারসেশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X