কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১২:৪০ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করে নিয়ে গেল সশস্ত্র গোষ্ঠী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় জাতিসংঘের একটি হেলিকপ্টার জব্দ করে নিয়ে গেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। এ সময় হেলিকপ্টারে আট থেকে ৯ জন আরোহী ছিলেন।

বিবিসির খবরে বলা হয়, হেলিকপ্টারটি আল-শাবাব নিয়ন্ত্রিত মধ্য সোমালিয়ার একটি এলাকায় অবতরণ করে। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটিকে সেখানে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়েছে। আবার অনেকে বলছে, ভুল করে এটি সেখানে অবতরণ করে।

তবে জাতিসংঘের একটি অভ্যন্তরীণ মেমোর বরাতে আলজাজিরা জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি গালগাদুদ অঞ্চলের গাদুন গ্রামের কাছে অবতরণ করে। বুধবার জাতিসংঘের মোগাদিশুর এক কর্মকর্তাও আলজাজিরাকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আল-শাবাব। আল-কায়েদার সঙ্গে গোষ্ঠীটির সম্পৃক্ত রয়েছে। প্রায় ২০ বছর ধরে দেশের পশ্চিমাপন্থি সরকার হঠাতে লড়াই চালিয়ে আসছে তারা।

সোমালিয়ার সামরিক কর্মকর্তা মেজর হাসান আলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বেশ কয়েকজন বিদেশি ও দুজন স্থানীয় ব্যক্তি হেলিকপ্টারটিতে ছিলেন। এতে চিকিৎসা সামগ্রীও ছিল। এ হেলিকপ্টারে করে গালগাদুদ অঞ্চল থেকে আহত সেনাদের নিয়ে যাওয়ার কথা ছিল।

তবে জাতিসংঘের মেমোর বরাতে আলজাজিরা জানিয়েছে, হেলিকপ্টারে সামরিক কর্মকর্তা, ঠিকাদারসহ ৯ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ছয় জনকে ধরে নিয়ে গেছে আল-শাবাব। দুজন যাত্রী পালিয়ে যেতে পারলেও আরেকজন অজ্ঞাত কারণে মারা গেছেন।

এ ছাড়া এ ঘটনার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চলে জাতিসংঘের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে জাতিসংঘ বা সোমালি সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X