কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘানা থেকে লুট করা ধনরত্ন ঘানাকেই ধার দিল যুক্তরাজ্য

লুট করা ধনরত্ন ১৫০ বছর পর ধারে ঘানাকে ফেরত দিল যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত
লুট করা ধনরত্ন ১৫০ বছর পর ধারে ঘানাকে ফেরত দিল যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

আসান্ত সাম্রাজ্য (বর্তমান ঘানা) থেকে লুট করা স্বর্ণ-রৌপ্যের ৩২টি দামি নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য। তবে এসব নিদর্শন ঘানাকে ফেরত নয় বরং ধার হিসেবে দেওয়া হয়েছে। ১৫০ বছরেরও বেশি সময় আগে এসব ধনরত্ন ঘানা থেকে লুট করেছিল ব্রিটিশ সৈন্যরা।

ঘানার মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৬ মাসের জন্য এসব সম্পদ ঘানাকে ফেরত দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯ শতকের দিকে আসান্ত সাম্রাজ্যের সাথে যুক্তরাজ্যের যুদ্ধচলাকালীন সময়ে এসব নিদর্শন লুট করা হয়। শনিবার (২০ এপ্রিল) ঘানার একদল মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব নিদর্শন ৬ মাসের জন্য ধার দেওয়া হয় দেশটিকে।

৩২টি নিদর্শনের মধ্যে ১৫টি রাখা ছিল ব্রিটিশ মিউজিয়ামে আর বাকিগুলো ছিল অ্যালবার্ট মিউজিয়ামে।

তবে এগুলো ফেরত পেতে বছরের পর বছর চেষ্টা চালিয়েছে ঘানার কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এসব নিদর্শন একেবারের জন্য না পেলেও ৬ মাসের জন্য ধারে পাচ্ছে দেশটি।

মূলত আসান্তে রাজার রজতজয়ন্তী উদ্‌যাপনে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আশান্তি অঞ্চলের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে প্রদর্শনীর আয়োজন করা হবে।

নিদর্শনগুলো ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মধ্যস্থতাকারীদের প্রধান আলোচক আইভর অ্যাগিয়েমান-ডুয়া শনিবার সংবাদমাধ্যম এএফপিকে বলেন, আগামী ৬ মাসের জন্য ঘানাকে স্বর্ণ-রৌপ্যের ৩২টি দামি নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য।

এদিকে সাবেক ঔপনিবেশিক শক্তির কাছ থেকে আফ্রিকান প্রত্নবস্তু ফিরিয়ে আনার জন্য জাদুঘর এবং প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক গতি এবং প্রচার বেড়েছে।

প্রদর্শনীটি আগামী ১ মে থেকে শুরু হবে বলে জানান আইভর। ঘানায় ফেরত আসা নিদর্শনগুলোর মধ্যে একটি ৩০০ বছরের পুরোনো তলোয়ার আছে, যা শপথ গ্রহণের অনুষ্ঠানে ব্যবহার হতো।

যুক্তরাজ্যের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম যে ১৭টি নিদর্শন ঘানার জাদুঘরে ধার দেওয়ার পরিকল্পনা করছে, তার মধ্যে আছে একটি সোনার শান্তি পাইপ ও সোনার একাধিক চাকতি। রাজার আত্মা পরিচ্ছন্ন করার জন্য দায়িত্বরত রাজ কর্মকর্তারা এগুলো পরতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X