কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে নিরাপত্তা বৈঠকে বাংলাদেশসহ ছয় দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা জোরদারে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বৈঠক করেছেন বাংলাদেশসহ ৬টি দেশের জাতীয় নিরাপত্তা প্রধানরা। মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে এ বৈঠক হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা, মাদক নির্মূল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মানবপাচার রোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

মিয়ানমার জান্তার আমলে এ বৈঠক একটি বিরল ঘটনা। ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর ভিন্নমতাবলম্বীদের দমন শুরু হয়। মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। এরপর দেশটির জান্তা সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেমন কোনো আলোচনায় যায়নি। সম্প্রতি জান্তা বাহিনী রাখাইনসহ বিভিন্ন রাজ্যে কোণঠাসা হয়ে পড়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দেশগুলোর বাণিজ্যবিষয়ক জোট বিমসটেকের সম্মেলন উপলক্ষে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে গিয়েছেন বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা প্রধানরা। শুক্রবার আলোচনা শুরুর আগে তারা জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

বেশিরভাগ পশ্চিমা দেশ মিয়ানমারে সামরিক সরকারকে স্বীকৃতি না দেওয়ায় চলমান বিমসটেক সম্মেলনে তারা কোনো দূত পাঠায়নি।

জাতিসংঘও সামরিক সরকারকে মেনে নেয়নি; বরং অং সান সু কির সরকারের দূতকেই দেশটির প্রতিনিধি মনে করে জাতিসংঘ। দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতেও জান্তা সরকারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

এই মুহূর্তে সামরিক সরকারকে মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জান্তার দমনপীড়নের সমালোচনা করে আসছে গত ৩ বছরে। তবে সেসব সমালোচনাকে দৃশ্যত গুরুত্ব দিচ্ছে না সামরিক সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X